Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

খালেদার বিরুদ্ধে চার্জ গঠন: ৩ এপ্রিল আইনজীবীদের অনশন

খালেদার বিরুদ্ধে চার্জ গঠন: ৩ এপ্রিল আইনজীবীদের অনশন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে চার্জ গঠন করার প্রতিবাদে জাতীয়তবাদাী আইনজী ফোরাম দেশের সকল বারে ১ এপ্রিল পতাকা মিছিল ও ৩ এপ্রিল প্রতীকী অনশন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসরাম মিয়া। এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।রফিকুল ইসলাম মিয়া বলেন, গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বেগম খালেদা জিয়াসহ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার ৩ নম্বর আদালতের বিচারক বাসুদেব রায়।নিজ কক্ষ...

কাবুলে নির্বাচন কমিশন ভবনে তালেবানের হামলা

আন্তর্জাতিক
  আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বিদ্রোহীরা রাজধানী কাবুলে নির্বাচন কমিশনের সদর দফতরে আক্রমণ চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসির কাছে নিশ্চিত করেছেন যে তারাই এ আক্রমণ চালিয়েছেন।আক্রমণকারীরা সংখ্যায় ছিল চার জন এবং তাদের সবাই পুলিশের হাতে নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলেছে, আক্রমণকারীদের দমন করতে বিশেষ বাহিনী ওই ভবনটির ভেতরে ঢোকে এবং প্রথম দফা পাল্টা আক্রমণে তিন জনকে তারা গুলি করে হত্যা করা হয়। বাকি একজনের সাথে মোকাবিলা আরো কিছুক্ষণ ধরে চলে। তবে শেষ পর্যন্ত চারজনই নিহত হয়।বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র নিয়ে মহিলাদের বোরকা পরে আসা জঙ্গীরা নির্বাচন কমিশনের কাছাকাছি একটি তিনতলা ভবনে ঢুকে পড়ে। সেটিকে তারা উচ্চ-নিরাপত্তাব্যবস্থা সম্বলিত নির্বাচন কমিশন ভবনের ওপর আক্রমণ চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করে। জঙ্গীরা এর পর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে কমিশন ভব...
পদত্যাগ না করলে গিনেস বুকে ওঠার মতো গণঅভ্যুত্থান

পদত্যাগ না করলে গিনেস বুকে ওঠার মতো গণঅভ্যুত্থান

জাতীয়
আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচন শেষ হলেই নতুন নির্বাচনের দাবিতে জোরালোভাবে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন ঘোষণা দিয়ে তিনি বলেন, এই অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তারা দেশকে পিছিয়ে দিয়েছে। তাই আন্দোলন আমাদের করতেই হবে। সময়কাল নির্ধারণ করে আন্দোলন হবে না। আন্দোলন চলছে, চলবে। ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, শত কোটি টাকা খরচ করে জাতীয় সঙ্গীত গাইলে লাভ হবে না। টাকার খরচ করে বাসভর্তি মানুষ নিয়ে এসে এই অনুষ্ঠান করা হয়েছে। এভাবে গিনেস বুকে নাম উঠানো যায় না। আমাদের আন্দোলনে কোটি টাকা দিয়ে মানুষ আনতে হবে না। জনগণের ওই গণঅভ্যুত্থান গিনেস বুকে এমনিতেই স্থান পাবে। তাই সরকারকে বলব, বহুত হয়েছে, জনগণের অর্থ অপচয় করে এভাবে জনপ্রতিনিধিত্বহীন সংসদ চালানোর আর প্রয়োজন নেই। অবিলম্বে পদত্যাগ ক...
বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
হৃদয়ের খণ্ডহরে এখনও জ্বলছে আশার দীপ। ক্ষীণতর তার আলো। তবুও জ্বলছে তো। কিংবা অকূল দরিয়ায় ভাসছে মাঝিবিহীন নৌকা। কূল-কিনারার দিশা পাচ্ছে না। তবুও ভাসছে তো।বাংলাদেশ দলটাকে আর কিসের সঙ্গে তুলনা করা যায়? যখন সংকট-শৃঙ্গ অনতিক্রম্য হয়ে ওঠে, হতাশা এসে দাঁড়ায় পাশে, তখন পৃথিবীটা মনে হয় অন্ধকারময় অরণ্য। মুশফিকুর রহিমের মনের অবস্থা বোঝাতে আর কোনো উপমাই যে খুঁজে পাওয়া দুষ্কর। হংকং-লজ্জার পর ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ম্যাচেও সেই একই চিত্রনাট্য। সেই একই বিয়োগান্তক সমাপ্তি। পরশু ধোনিদের কাছে ‘নিঃস্ব’ হয়ে মুশফিকের কথা আর্তির মতো শোনায়, ‘কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না।’ এই যখন অবস্থা তখন অলৌকিক কিছু ঘটুক, সেই প্রার্থনাই করা যেতে পারে শুধু। এই পটভূমিতে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান। যাদের বিপক্ষে পরিসংখ্যানও মরচে ধরা। এ পর্যন্ত ছয়টি টি ২০ ম্যাচের সব ক’টিতে হার। কিন্তু ক্রিকেট যে শুধু পরিসংখ্যান-আশ্রিত নয়, পারফরম্যান্স...
সংসদের মুলতবি অধিবেশন শুরু হচ্ছে আজ

সংসদের মুলতবি অধিবেশন শুরু হচ্ছে আজ

জাতীয়, স্লাইড
দশম সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ বসবে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক হবে। এদিকে টানা চার দিন বিরতির পর আজ রবিবার বিকেল ৫টায় আবার বসছে সংসদের মুলতবি অধিবেশন। আজকের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও মন্ত্রীদের প্রশ্নোত্তর রাখা হয়েছে।সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি সপ্তাহেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো গঠিত হবে। এরই মধ্যে কমিটির সদস্যদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটি গঠনের প্রস্তাব তুলবেন। পরে সংসদ তা অনুমোদন করবে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি গঠিত পাঁচটি সংসদীয় কমিটির মধ্যে কার্যউপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি বৈঠক করেছে। আজ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্...
যতই আন্দোলন করা হোক, এ সরকারকে কেউ সরাতে পারবে না : এরশাদ

যতই আন্দোলন করা হোক, এ সরকারকে কেউ সরাতে পারবে না : এরশাদ

সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকার তাদের অবস্থান যেভাবে সুদৃঢ় করেছে তাতে করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। যতই আন্দোলন করা হোক না কেন এ সরকারকে কেউ সরাতে পারবে না। দেশের মানুষ এখন আর আন্দোলনমুখী নয়। এরশাদ শনিবার বিকেলে তিন দিনের এক সফরে রংপুর এসে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন 'পল্লী নিবাসে' স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এর আগে এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে তাঁর বাসভবনে এসে পৌঁছালে শত শত নেতা-কর্মী তাঁকে বিপুল সংবর্ধনা জানান। তিনি জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা জাপার সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্ট, মহানগর জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরীসহ দলের সিনিয়...
পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে : রিজভী

পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে : রিজভী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় শ্যামলীতে তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, জনগণ ন্যূনতম তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বেশির ভাগ স্থানেই বিএনপির প্রার্থীরা জয়ী হবে।এ নির্বাচনকে সামনে রেখে সরকার সমর্থকরা এলাকায় সশস্ত্র অবস্থায় ধাপিয়ে বেড়াচ্ছে দাবি করে রিজভী বলেন, উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিতে তারা মরিয়া। নির্বাচন কমিশন তাদের সিলমোহরের দায়িত্ব পালন করছে। তাই তারা কোনো অভিযোগই আমলে নিচ্ছে না।রিজভী বলেন, সরকার সমর্থকদের সহিংসতা নিয়ে শুধু যে বিএনপিই অভিযোগ করছে তা নয়, গণমাধ্যমেও এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন নিরুত্তাপ ও নির্ভিকার।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জ...
বিভ্রান্তি ছড়াচ্ছেন খালেদা জিয়া : ইনু

বিভ্রান্তি ছড়াচ্ছেন খালেদা জিয়া : ইনু

বিশেষখবর
  জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, লাখো কণ্ঠে সোনার বাংলা গেয়ে বাংলাদেশ যে ঐতিহাসিক রেকর্ড করেছে সেই রেকর্ডে অংশ নিতে পারেনি খালেদা জিয়া। এই লজ্জা এবং গ্লানি ঢাকতে তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।ইনু বলেন, এই চক্রান্তে দেশবাসী বিভ্রান্ত হবে না বরং মরহুম জিয়াউর রহমানের মান সম্মান যাবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু জিয়াউর রহমানকে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু ক্ষমতায় থাকাকালে জিয়া নিজেকে কখনই দেশের প্রথম রাষ্ট্রপতি বলেননি...