সকালে মামলা, বিকেলে খারিজ
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সম্বোধন করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি। মামলার শুনানি শেষে বিকেল পৌনে ৪টার দিকে মামলা খারিজের রায় দেন আদালত।
দণ্ডবিধির ৪১৭/৫০৬ ধারায় যে মামলা করা হয়েছে সে ধারার কোনো উপাদান না থাকায় মামলাটি খারিজ করে দেন মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট মো. শামসুল আরেফিন। সোমবার সকাল ১১টায় জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর পক্ষে শিকদার ডেইজি মামলা দায়ের করেছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৭ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপ...







