Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখব : গাঙ্গুলী

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখব : গাঙ্গুলী

খেলাধুলা
  ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন । সোমবার ঢাকার স্থানীয় এক হোটেলে এক অনুষ্ঠানে গাঙ্গুলী বলেন, যখন এমন কথা উঠবে, তখন চিন্তা করব। আগে চিন্তা করে তো আর লাভ নেই। উপমাহাদেশের সব দলের জন্যই ভালো কোচ আনা দরকার। কারণ কোচদের উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ দলের জন্য কার্যকর হবে, এমন কোচ দরকার।গাঙ্গুলী বলেন,  আমি সবসময় চাই বাংলাদেশ ভালো খেলুক। ওদের ভুলগুলো দ্রুত শোধরানো দরকার। সময়টা এখন ওদের ভালো যাচ্ছে না। তিনি মুশফিকের বিষয়ে বলেন,  মুশফিক ভালো খেলোয়াড়। দল কখনো একজনের উপর নির্ভর করে না। সবাই ভালো না করলে অধিনায়ক একা কী করবেন? সবার প্রচেষ্টাতেই ভালো করা সম্ভব।বাংলাদেশের টপ অর্ডারে অন্যরা বিশ্বকাপে ব্যর্থ হলেও উজ্জ্বল ব্যতিক্রম কেবল এনামুল হক। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের খেলা মনে ধরেছে গাঙ্গুলীর। এ ছাড়া এনামুল...
গোপালগঞ্জে দুই বোনকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত

গোপালগঞ্জে দুই বোনকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত

সারা-দেশ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাকুড়তিয়া গ্রামে দুই বোনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। আজ সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের প্রেসক্লাবের সামনে জেলা মহিলা পরিষদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।কর্মসূচিতে জেলা মহিলা পরিষদের সভাপতি রেশমা আক্তার হাসি, সাধারণ সম্পাদক সুরাইয়া খানম, এ্যাডভোকেট সামচুন্নাহার, জেলা উদীচী সভাপতি মোঃ নাজমুল ইসলামসহ মহিলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার  রাত ২টার দিকে ডিভোর্স দেওয়ায় স্বামী মান্দার মোল্লা পাকুড়তিয়া গ্রামে শশুরবাড়িতে গিয়ে স্ত্রী কুলসুম বেগম (১৮), স্বর্না (৬) ও সাথীর (১২) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে কুলসুম বেগম ও তার আপন ছোট বোন স্বর্না মারা যান। একই ঘট...
রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক
  পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় আজ সোমবার অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বিশেষ আদালত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোশাররফের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মোশাররফ দাবি করেন, তিনি সেই সময় দেশের ভালোর জন্যই জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সময় জরুরি না করলে দেশের অনেক ক্ষতি হয়ে যেত। পাশাপাশি, নিজের চিকিৎসা এবং মায়ের অসুস্থতার জন্য দেশের বাইরে যেতে ইতিমধ্যেই আদালতে আবেদন করেছেন মোশাররফ। আজ সেই আবেদন নিয়েও সিদ্ধান্ত নেবে আদালত। অবৈধভাবে সংবিধান স্থগিত এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মোশাররফের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো। দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। উল্লেখ্য, ১৯৯৯ সাল...
বুধবার থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু

বুধবার থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম
২ এপ্রিল থেকে ২০১৪-১৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে। অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে খাতভিত্তিক এ বাজেট আলোচনা শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব গোলাম হোসেন এসব বৈঠকে সভাপতিত্ব করবেন।জানা গেছে, ২ এপ্রিল একই সময়ে তেল, গ্যাস, খাদ্য, পানীয় সিগারেট খাতের মোট ১৫টি (সম্ভাব্য) প্রতিনিধিদের সঙ্গে  আলোচনা অনুষ্ঠিত হবে। পরে কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাতের ১৫টি (সম্ভাব্য) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।৩রা এপ্রিল ওষুধ, ক্লিনিক, ডায়াগনস্টিক খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। একইদিনে টয়লেট্রিজ, কেমিক্যালস, পেইন্ট, ভার্নিস, চামড়া ও কসমেটিকস খাতের  প্রতিনিধিদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় ইলেক্ট্রনিক, ইলেকক্ট্রিক্যাল খাতের প্রতিনিধি ও কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাতের ১৭ (সম্ভাব্য) খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা...
সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল আহমেদ

সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল আহমেদ

জাতীয়
  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিগত ২০১২-১৩ অর্থবছরে সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং সার্কভুক্ত দুটি দেশের সাথে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের মো. শওকত হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।তোফায়েল আহমেদ আরো বলেন, সার্কভুক্ত দেশসহ যে ১৪টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে তার মধ্যে চীনের সাথে ৫৮৪৯ দশমিক ০৯ ইউএস ডলার, ভারতের সাথে ৪২৩৮ দশমিক ২৪ ডলার, মালয়েশিয়ার সাথে ১৩৯৬ দশমিক ৫৮ ডলার, দক্ষিণ কোরিয়ার সাথে ১০৪৬ ডলার, ইন্দোনেশিয়ার সাথে ১০০২ দশমিক ৮৩ ডলার, সিঙ্গাপুরের সাথে ৯১৯ দশমিক ৮৯ ডলার, জাপানের সাথে ৪৩০ দশমিক ৬৩ ডলার, পাকিস্তানের সাথে ৪২০ দশমিক ০৯ ডলার, অস্ট্রেলিয়ার সাথে ৮ দশমিক ২৬ ডলার, ফিলিপাইনের সাথে শূন্য দশমিক ২২ ডলার, ভুটানের সাথে ২২ দশমিক ৮৮ ডলার, নেপালের সাথে ৪ দশমিক ২৯ ডলার, নিউজিল্যান্ডের সাথে ৫৩ দশমিক ৯১ ডলার ও শ্রীলঙ্...
৩ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী ডানকান

৩ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী ডানকান

বিশেষখবর
৩ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকান। সোমবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। রানা প্লাজা বিপর্যয়ের প্রথম বছর পূর্তি ২৪ এপ্রিলকে সামনে রেখেই মূলত তিনি এ সফর করছেন বলে জানা গেছে। এর আগে রানা প্লাজা ধসের ঘটনার পর গত জুনে তিনি ঢাকা সফর করেছিলেন। এটা বাংলাদেশে তার চতুর্থতম সফর। তিনি মধ্যপ্রাচ্য ও এশিয়া, জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক ও ইইউর সঙ্গে ব্রিটিশ সরকারের সম্পর্কের বিষয়ে দায়িত্ব পালন করছেন। সফরকালীন সময়ে অ্যালান ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলমের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।জানা গেছে, গণতান্ত্রিক দায়িত্ববোধকে আরে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ...
অনিয়মের অভিযোগে ১৫ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

অনিয়মের অভিযোগে ১৫ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য ১৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। সোমবার সকালে ভোট শুরু হলে কেন্দ্রে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলো হলো: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনার আমতলীর ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ৩৯ এই ৭টি কেন্দ্র, ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের আধুরিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্র। সহিংসতার কারণে এসব কেন্দ্র স্থগিত করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।...
দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে-রিজভী

দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে-রিজভী

বিশেষখবর
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ম দফায় কোথাও সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি। বলা যায়, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ভোটকেন্দ্র দখল করে জাল ভোটের মহোৎসব করেছে। তিনি অভিযোগ করেন, দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে। সোমবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী বলেন, আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। আন্দোলনে বেগবান ১৯ দলীয় জোট। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ছিল তার একটি প্রক্রিয়া। তিনি বলেন, এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে বিএনপি জাতীয় নির্বাচন না করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তই আজ সঠিক বলে প্রমাণিত হয়েছে। নতুন করে আবারো প্রমাণিত হয়েছে এই সরকার একটি দানব সরকার। তাই এই সরকার এবং এই কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এসময় ৫ম ধাপে অনুষ্ঠিত দেশের বিভিন্ন কেন্দ্র দখল...