Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর বন্দুক হামলা : একজন নিহত

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর বন্দুক হামলা : একজন নিহত

আন্তর্জাতিক
থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীদের একটি যান হামলার শিকার হলে এক বিক্ষোভকারী গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানায়।কয়েক সপ্তাহ ধরে শান্ত থাকার পর এ ঘটনায় ব্যাংককের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কা দেখা দিয়েছে। হতাহতরা সরকার বিরোধী আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে যুক্ত। তারা রাজধানীর উত্তরাংশে একটি সরকার বিরোধী সমাবেশ থেকে ফিরছিল। এমন সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের যানটির ওপর হামলা চালায়। রাজধানীর এরাওয়ান জরুরি সেবা কেন্দ্রের তথ্য মতে এ হামলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নিরাপত্তা উপদষ্টো পারাদর্ন-পাত্তানাতাবুত বলেন, 'আমাদের প্রাথমিক গোয়েন্দা তথ্য মতে এতে নিশ্চিতভাবে রাজনীতি জড়িত।' তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।' তিনি বলেন, কট্টরপন্থীরা গভীর রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে।...
মালয়েশিয়ায় বৈধ হচ্ছে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশি

মালয়েশিয়ায় বৈধ হচ্ছে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশি

জাতীয়, স্লাইড
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশিকে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি। রেজিস্ট্রার্ড বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি এসব অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে এরই মধ্যে পরিকল্পনা (এমনেস্টি স্কিম) গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।আজ মঙ্গলবার বিকালে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার হাউসে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি। তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ২২ লাখ অভিবাসী রয়েছে এরমধ্যে ১৪ লাখ বৈধ বাংলাদেশি। এর বাইরের মালেশিয়ায় থাকা ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করার পরিকল্পনা চলছে। মালয়েশিয়ার সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস আরো সহজ করার পাশাপাশি আগের মতো এরাইভাল ভিসা চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে।হামিদি বলেন, বাংলাদেশ থেকে...
সাভারে ডিম ফেলে খামারীদের সড়ক অবরোধ

সাভারে ডিম ফেলে খামারীদের সড়ক অবরোধ

জাতীয়, স্লাইড
বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ ও মূল্যবৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে ধামরাইয়ে পোলট্রি খামারিরা ডিম ভেঙে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।মঙ্গলবার ১১টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবরোধ করেন উপজেলার পাঁচ শতাধিক খামারি। এ সময় মহাসড়কের ওপর ২০ হাজার ডিম ধ্বংস করেন ক্ষুব্ধ খামারিরা।তাদের দাবিগুলো হলো, ডিম আমদানি বন্ধ, দেশীয় ডিমের মূল্যবৃদ্ধি, সকল কোম্পানির কমার্শিয়াল খামার বন্ধ, স্বল্প সুদে ঋণ, লেয়ার খামারিদের বিমার সুযোগ, ক্ষুদ্র খামারিদের উৎপাদিত ডিম বিদেশে রপ্তানির ব্যবস্থা। সমাবেশে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র খামারিদের রক্ষায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অবরোধের পর পুলিশ সড়ক থেকে খামারিদের সরিয়ে দিলে তারা মহাসড়কের পাশে সমাবেশ করেন। সমাবেশে ধামরাই তুরাগ পোলট্রি সমিতির সভাপতি মজিদ মাস্টার, পোলট্রি সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ ক্ষুদ্র খামারিরা বক্তব্য রা...
অতীতের যে কোন সময়ের চেয়ে নিবাচন সুষ্ঠু হয়েছে : কাদের

অতীতের যে কোন সময়ের চেয়ে নিবাচন সুষ্ঠু হয়েছে : কাদের

জাতীয়, সংবাদ শিরোনাম
যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।মঙ্গলবার সকালে দলের সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত পাঁচ দফা উপজেলা নির্বাচন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়ভাবে করার বিষয়ে ভাবা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অধীনে সাত হাজারের বেশি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে; যার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করেন তিনি। যোগাযোগ মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সিটিতে তারা (বিএনপি) জয়ী হলেও উপজেলায় আওয়ামী লীগ বেশী আসনে জয়ী হয়েছে। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এতে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। বিএনপিকে মিথ্যা অভিযোগ আরোপ...
রাজধানীতে ১৪৯ স্বর্ণের বারসহ তিন পুলিশ সদস্য আটক

রাজধানীতে ১৪৯ স্বর্ণের বারসহ তিন পুলিশ সদস্য আটক

বিশেষখবর, স্লাইড
রাজধানীতে অভিযান চালিয়ে ১৪৯টি স্বর্ণের বারসহ তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। আটকরা হলেন- রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রানা। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।  গত ১৩ মার্চ রামপুরা থানায় স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। সেসময় আটককৃত স্বর্ণের বারের সঠিক সংখ্যা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। প্রাইভেট কারে বেশী সংখ্যক স্বর্ণের বার থাকলেও দুই কনস্টেবল ও একজন এসআই প্রায় দুইশ পিচ সরিয়ে ফেলেন। বিষয়টি পুলিশের উচ্চ পর্যায়ে জানাজানি হবার পর তোলপাড় পড়ে যায়। পরে এ ঘটনায় তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কৃপা সিন্দুবালা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসিম আহমেদকে ক্লোজড করা হয়।মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ মঙ্গলবার এ তথ্য জানান। একটি সূত্র জানায়, ১৩...
ইসি মোবারক শাসকদলের কর্মী: কাজী জাফর

ইসি মোবারক শাসকদলের কর্মী: কাজী জাফর

জাতীয়, বিশেষখবর
১৮ দলের শরিক জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, ইসি মোবারক যেভাষায় কথা বলেন, তাতে দলের ক্যাডাররাও এমন বলেন না।তিনি  ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের সম্প্রতি দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, সাংবিধানিক পদে থেকেও সমালোচনা সহ্য করতে পারেন না। এতে প্রমাণ হয়, আপনি শাসক দলের কর্মী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।কাজী জাফর আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা শুনে সবাই মুক্তিযুদ্ধে ছড়িয়ে পড়েছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে উপেক্ষা করা যাবে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মুক্তিযুদ্ধে অংশ নেননি। তেমনি আপনার পিতা শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধ করেননি।...
টাঙ্গাইলে শ্রমিক দল নেতা খুন

টাঙ্গাইলে শ্রমিক দল নেতা খুন

সারা-দেশ
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে গুলি করে ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শহরের কলেজ গেট বেবীটেক্সি শ্রমিক সমিতির সভাপতি ছিলেন।নিহতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শী জান্নাতুল ফাতেমা জানান, বিকালে তার স্বামী বাইপাসের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় তিনটি মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে অবিরাম গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা নেয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে বিকাল সাড়ে ৪টায় তার ...
টি-২০ বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

টি-২০ বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  শেষটাও ভালো হলো না বাংলাদেশ দলের। সুপার টেন পর্বে শেষ ম্যাচে অষ্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিলো বাংলাদেশ। টাইগারদের লজ্জাজনক পরাজয়ে লজ্চিত গোটা জাতি। সুপার পর্বে একটি ম্যাচও জিততে পারেনি মুশফিকের দল। মংগলবার শেষ খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামের উপড়ে পড়েছিল দর্শক। ক্রিকেটপ্রেমী বাঙালীদের কাছে একটি প্রত্যাশ্যা ছিল অন্তত অষ্ট্রেলিয়াকে পরাজিত করুক টাইগাররা। কিন্তু শেষ খেলাতে তারা সুবিধা করতে পারেনি। টাইগারদের সংগ্রহ করা ১৫৩ রান করতে মাত্র তিনটি উইকেট খুইয়েছে অসিরা। যদি অষ্ট্রেলিয়া এই জয়ে কোন লাভ হয়নি। কিন্তু বাংলাদেশ দল একেবারেই শূন্য হাতে হোয়াইট ওয়াশ হওয়াটা বাঙালি জাতির জন্য সত্যি লজ্জার বিষয় বটে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাকিব-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকটে হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩...