Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ

অর্থ-বাণিজ্য
আওয়ামী লীগের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে জানিয়েছেন, আগামী রমজানের আগে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে ইতিমধ্যে কিছু পণ্য মজুদ করা হয়েছে। কিছু পণ্য সংগ্রহের অপেক্ষায় আছে। ওই সব পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, ভোজ্যতেল, ছোলা ও খেজুর।আওয়ামী লীগের খন্দকার আজিজুল হক আরজুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশ থেকে (পরিশোধিত-অপরিশোধিত) চিনি আমদানি করা হয়। বর্তমানে চিনির বার্ষিক চাহিদা রয়েছে ১৪ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিজস্ব কাঁচামাল দ্বারা চিনির উৎপাদন হয় মাত্র ১ দশমিক ১৮ লাখ মেট্রিক টন।...
জলাশয় থাকবে, আবাসনও হবে : গণপূর্তমন্ত্রী

জলাশয় থাকবে, আবাসনও হবে : গণপূর্তমন্ত্রী

জাতীয়
জলাশয় থাকবে, আবাসনও হবে। ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন করে আবাসন খাতে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে। সরকারি দপ্তর থেকে প্ল্যান পাস করানোর কাজটি সহজ করার জন্য ওয়ানস্টপ সার্ভিস সেন্টার খোলা হবে। গুলশান, বনানী, ধানমণ্ডিতে পরিত্যক্ত জমি শনাক্ত করে বহুতল ভবন নির্মাণ করা হবে।‌আজ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত 'রিহ্যাব ফেয়ার ২০১৪'-এর সমাপনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, বেসরকারি উদ্যোগ ছাড়া সরকারের একার পক্ষে আবাসন সমস্যা সমাধান সম্ভব ছিল না। আবাসন ব্যবসায়ীদের প্ল্যান পাস করাতে বিভিন্ন দুয়ারে ঘুরতে হয়। তাই ওয়ানস্টপ সার্ভিস চালুর মাধ্যমে এ দুর্ভোগ লাঘব করা হবে। দেশের আবাসন সমস্যায় রিহ্যাব এগিয়ে এলে বিদেশি সহযোগিতা প্রয়োজন হবে না।মন্ত্রী বলেন, 'ড্যাপ বাস্তবায়নের জন্য একটি ...
পদ্মা সেতুর টাকা অন্য খাতে ব্যবহার হবে না : অর্থমন্ত্রী

পদ্মা সেতুর টাকা অন্য খাতে ব্যবহার হবে না : অর্থমন্ত্রী

জাতীয়
পদ্মা সেতুর টাকা অন্য খাতে ব্যবহার করা হবে না। এ খাতের টাকা অপরিবর্তিত থাকবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।এ সময় অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্যে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েনি। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।এদিকে জানা গেছে, অনুষ্ঠিত এ সভায় ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত মোট ১২৫৪টি প্রকল্পের মধ্যে ২০২টি প্রকল্প নতুন অনুমোদিত হয়। এই ১২৫৪টি প্রকল্পের মধ্যে ১০৪৯টি বিনিয়োগ প্রকল্প, ১৭৪টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৩১টি জেডিসিএফ অর্থায়িত প্রকল্প। নতুন অনুমোদিত ২০২টি প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৪৯টি। বাকি ৪৩টির মধ্যে ৪২টি কারিগরি সহায়তা প্রকল্প এবং একটি জেডিসিএফ অর্থায়িত প্রকল্প। এ বছরের সংশোধিত এডিপিতে বরাদ...
শাহবাগে গণজাগরণ মঞ্চ ও প্রজন্ম-৭১-এর কর্মীদের সংঘর্ষ, আহত ৪

শাহবাগে গণজাগরণ মঞ্চ ও প্রজন্ম-৭১-এর কর্মীদের সংঘর্ষ, আহত ৪

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীর শাহবাগে চেয়ারে বসাকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ ও প্রজন্ম-৭১-এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। একই সময় পাশেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম-৭১-এর কর্মীরাও আড্ডা দিচ্ছিলেন। এ সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম-৭১-এর কর্মীদের কাছে চেয়ারে বসার বিষয়ে জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের আবির ঘোষ ও শিশির গণজাগরণ মঞ্চের কর্মী আদনাত ও সনাতনের গায়ে গরম পানি ঢেলে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে চারজন আহত হয়। আহতদের মধ্যে আদনাত ও সনাতনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সংঘর্ষের বিষয়টি ন...
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (২৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের পালেরহাট বাজার এলাকায় মোহাম্মদ বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার জাফর আহমেদের ছেলে।লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, রাতে রবিউল ইসলাম ওই এলাকার বেপারী বাড়ির সামনের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় খুব কাছ থেকে সস্ত্রাসীরা মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিএনপি সমর্থিত স্থানীয় ফরিদ বাহিনী এ হত্যাকাণ্ড চালিয়েছে।লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।...
ভারত থেকে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে

ভারত থেকে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারত থেকে আরো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিদ্যুৎ বাজার (পাওয়ার পুল) থেকে ৫০০ মেগাওয়াট এবং ত্রিপুরার পালটানা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এর বাইরেও দেশটির বিদ্যুৎ বাজার থেকে আরো ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জলবিদ্যুৎ বাংলাদেশের মধ্য দিয়ে দেশটির অন্যান্য অঞ্চলে নেওয়ার জন্য করিডর দেবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎসচিব ড. মনোয়ার ইসলাম এসব তথ্য জানান। বিদ্যুৎ খাতে সহযোগিতাবিষয়ক বাংলাদেশ-ভারত জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) সপ্তম বৈঠক শেষে গতকাল দুপুরে হোটেল রূপসী বাংলায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদ্যুৎসচিব ড. মনোয়ার ইসলাম ও ভারতের বিদ্যুৎসচিব প্রবীর কুমার সিনহা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা। এ ছাড়া উভয় দেশের বিদ্যুৎ বিভ...
ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেল

ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেল

বিশেষখবর, স্লাইড
অষ্টম জাতীয় বেতন স্কেল নির্ধারণে গঠিত বেতন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। এ সুপারিশ পর্যালোচনা করে বিদ্যমান সপ্তম বেতন স্কেলের ন্যায় তা আংশিক আকারে চলতি বছরের জুলাই থেকে এবং পূর্ণাঙ্গভাবে আগামী বছর জুলাই থেকে কার্যকর হতে পারে। এছাড়া এবারের বেতন স্কেলটি অতীতের তুলনায় বেশি আদর্শিক ও বাজার উপযোগী হিসেবে বাস্তবায়ন করার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য নিয়ে বেতন কমিশন পুরোদমে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, নানা কারণে এবারকার পে-কমিশনের সুপারিশে বেতন বৃদ্ধির হার অতীতের তুলনায় বাড়বে। ফলে বাস্তবায়নের হারও তেমন একটা কম হবে না। এছাড়া উন্নত দেশের ন্যায় পেনশনভোগীদের জন্য বাড়তি কিছু সুখবর আসতে পারে। আর কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বৈষমের হার কমিয়ে আনতে গ্রেড সংখ্যাও কমিয়ে আনার বিষয়ে কমিশন জোরা...
বৃষ্টিতে ভেসে গেল ক্যারিবীয় স্বপ্ন : শ্রীলংকা ফাইনালে

বৃষ্টিতে ভেসে গেল ক্যারিবীয় স্বপ্ন : শ্রীলংকা ফাইনালে

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বৈশাখ আসছে ঝড় নিয়ে। তারই মহড়া হয়ে গেল কাল। চৈত্রের আগুনঝরা দিনশেষে ঝড়ো-বৃষ্টি। নগরবাসী পুলকিত স্বস্তির পরশে। শুধু ওয়েস্ট ইন্ডিজই চায়নি আকাশ কাঁদুক। তবু ক্রিকেটের চিরশত্র“ বৃষ্টি এলো স্যামিদের কাঁদাতে। সেই কান্নায় ধুয়ে-মুছে গেল তাদের স্বপ্ন। সাজঘরে স্যামিরা হয়তো ঠিকই গেয়েছেন- ‘রেইন রেইন গো অ্যাওয়ে। কাম অ্যাগেইন অ্যানাদার ডে...।’ কিন্তু প্রকৃতি শুনলে তো! গেইলের দুরবস্থা দেখে হয়তো ঝড় তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল প্রকৃতি। যখন ঝড় থামল, শ্রীলংকা জয়ী। মালিঙ্গারা পৌঁছে গেলেন রবিবাসরীয় ফাইনালে। ক্যারিবীয়দের সিংহাসনচ্যুত করে প্রতিশোধ নিল শ্রীলংকা। ২০১২-তে নিজেদের আঙিনায় লংকানদের কাঁদিয়েছিল ক্যারিবীয় কার্নিভাল। কাল মিরপুরে একইদিনে ক্যারিবীয় কন্যাদের মতো ব্রাভোদেরও বিদায় হয়ে গেল।বৃষ্টিভেজা ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৭ রানে শ্রীলংকার জয় যখন এলো, তখন রাত ১০টা ২৬ মিনিট। আকাশ যখন সবক’টা জানা...