ইলিশের হালি ৩২,০০০
চলছে বর্ষ বরণের ক্ষণ গণনা। বাঙালির বর্ষ বরণের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ। আর তাই তো ইলিশ নিয়ে এত কাড়াকাড়ি। কেউ কেউ চাইছেন বাজারের সেরা ইলিশটি কিনতে। তাই আগে থেকেই বাজারে ঘুরছেন শৌখিন ক্রেতারা। গতকাল রাজধানীর কাওরান বাজারে এক হালি ইলিশ ৩২০০০ টাকায় কেনেন একজন ক্রেতা। তবে প্রায় অভিন্ন ওজনের ইলিশ যাত্রাবাড়ীতে ১০৫০০ ও সোয়ারীঘাটে ৮০০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাওরান বাজারের দোকানি গৌতম দাশ জানান, এক হালি ৩২ হাজার টাকাসহ দিনে শুধু ইলিশ-ই বিক্রি হয়েছে ৬৫ হাজার টাকার। তিনি বলেন, চাঁদপুর থেকে তাজা ইলিশ এনে কোল্ড স্টোরে রাখা হয়। তবে ভাল ও বড় কোন পার্টি পেলে তারা সরাসরি পৌঁছে দেন। কাওরানবাজারে শুধু ইলিশের দোকান রয়েছে প্রায় ২৩টি। এর মধ্যে সুকুমার ও গৌতম দাশের দোকান দু’টি তাজা ইলিশের জন্য বিখ্যাত। গৌতম আরও বলেন, বৈশাখে মূলত তিন থেকে চারদিন বাজার চড়া থাকে। এরপর আবার স্বাভাবিক হয়ে যায়। সোয়ারীঘাটের দোকা...







