Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

কোটি টাকা ভাগাভাগির অভিযোগ

কোটি টাকা ভাগাভাগির অভিযোগ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতারা কোটি কোটি টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। প্রায় দেড় শতাধিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে মঞ্চের নামে। শুধু তাই নয়, চাঁদাবাজির পর চাপে পড়ে কমপক্ষে ২০টি প্রতিষ্ঠানের টাকা ফেরতও দেয়া হয়েছে। মঞ্চের নামে বেপরোয়া চাঁদাবাজি ও অস্বচ্ছতার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের এক পর্যায়ে নোট অব ডিসেন্ট দেয় ছাত্র ফেডারেশন। অভিযোগ রয়েছে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন ইতিমধ্যে। নিজেও দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। আর আন্দোলনের সঙ্গে জড়িতরা তার কাছে হিসাব চাইছেন। শুধু ডা. ইমরান এইচ সরকারই নয় আন্দোলনের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা জড়িত রয়েছেন চাঁদাবাজিতে। তারা এখন হিসাব দিচ্ছেন না। এর মধ্যে কয়েকজন সাবেক ছাত্রনেত...
ভারতে লোকসভা নির্বাচন শুরু আজ

ভারতে লোকসভা নির্বাচন শুরু আজ

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
ভারতে দীর্ঘ ৪০ দিনের লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ৯ দফার ভোট গ্রহণের প্রথম দফায় ভোট হচ্ছে বাংলাদেশ ঘেঁষা ত্রিপুরা এবং আসামের মোট ছয়টি লোকসভা কেন্দ্রে। ভোট শুরু হবে সকাল সাতটায়, চলবে পাঁচটা পর্যন্ত। এ আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা ৬৪ জনের ভাগ্য নির্ধারণ করবেন ৭৬ লাখ ৮৮ হাজার ৪৩২ জন ভোটার। আসামের লাখিমপুর, ডিব্র“গর, কালিয়াবোর, জোরহাট ও তেজপুর এবং ত্রিপুরার ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোট হচ্ছে আজ। প্রায় তিনশ কোম্পানি রাজ্য এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছেন ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে। আজ উলফার প্রতিষ্ঠাবার্ষিকী। যদিও বিচ্ছিন্নতাবাদী প্রভাবিত এই আসামে ভোট বয়কটের কোনো হুমকি এখনও আসেনি। তবুও নির্বাচন কমিশন কোনো ঝুঁকি নিতে চাইছে না। আসাম ও ত্রিপুরা রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের দুশ গজের বাইরের আইনি বিষয়টি নিশ্চিত করলেও ভোট কেন্দ্রের দুশ গজের মধ্যে পুরো নিয়ন্ত্রণ থাকছে ...
ঢাকায় উৎসবের রাত শ্রীলংকার

ঢাকায় উৎসবের রাত শ্রীলংকার

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভাগ্য আর কত প্রবঞ্চনা করবে। কতবার জয় দুয়ারে এসে ফিরে গেছে। কতবার সাফল্য ছলনা করেছে শেষ মুহূর্তে। কলম্বোয় কান্না হয়েছিল সাঙ্গাকারাদের সাথী। ঢাকা সেই কান্না মুছে হাসিতে ভরিয়ে দিল মালিঙ্গাদের। মিরপুর মঞ্চে রবিবাসরীয় রজনীতে উৎসবে মাতল শ্রীলংকা। এশিয়া কাপের পর এই শহর আবারও লংকানদের উপহার দিল আরেকটি শিরোপা। ফেভারিট ভারতকে ফাইনালে ছয় উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল রানাতুঙ্গা, জয়সুরিয়ার দেশ। ভারতের ১৩০ বিজয়ীরা টপকে যায় ১৩ বল বাকি থাকতে। টুর্নামেন্টে ম্লান কুমার সাঙ্গাকারা সঠিক সময়ে জ্বলে উঠে নিজের বিদায় মঞ্চে আলো ছড়ালেন ৩৫ বলে হার না মানা ৫২ রান করে। থিসারা পেরেরা অপরাজিত থাকেন ১৪ বলে ২১ রান করে। দিলশান ১৮ ও জয়াবর্ধনে ২৪ রান করেন। একটি করে উইকেট নেন মোহিত শর্মা, অশ্বিন, অমিত মিশ্র ও রায়না। এর আগে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে চার উইকেটে ১৩০ রা...
এরশাদকে জাতি থুতু বাবা হিসেবে জানে, তিনি সবার থুথু বাবা : কাজী জাফর

এরশাদকে জাতি থুতু বাবা হিসেবে জানে, তিনি সবার থুথু বাবা : কাজী জাফর

জাতীয়
  এরশাদকে জাতি থুতু বাবা হিসেবে জানে, তিনি সবার থুথু বাবা মন্তব্য করে  জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, এরশাদ বিশ্বাসঘাতক ও বিশ্ববেহায়া। জাতীয় পার্টিতে তাঁর আর কোনো স্থান হবে না।আজ শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধে সময় ভারতের ভূমিকার সমালোচনা করে কাজী জাফর বলেন, নীতিগত কারণে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেনি। তারা যতটুকু করেছে তা তাদের স্বার্থের জন্য করেছে। কাজী জাফর বলেন, ভারত বাংলাদেশে ফ্যাসিবাদের শক্তিদাতা ও পরামর্শদাতা। ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক নেই। তবে তারা ইচ্ছা করলেই এ দেশে আধিপত্য বিস্তার করতে পারবে না।অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব...
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাজ্জাক

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাজ্জাক

জাতীয়
  নায়ক রাজ্জাক গুরুতর অসুস্থ। স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক জুবায়ের আহমেদ জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটজনক।গত ২৯ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্জাক। এ সময় তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ৩ এপ্রিল বাসায় ফেরেন। ৪ এপ্রিল আবারও অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেদিন রাত থেকেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন এই অভিনেতা।রাজ্জাকের ছেলে অভিনেতা সম্রাট বলেন, 'আব্বুর শ্বাসকষ্টটা অনেক বেড়েছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছেন তাঁকে সুস্থ করে তুলতে। তিনি একটু সুস্থ হলেই দেশের বাইরে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য। সেই সুযোগটা যেন পাই, সবার কাছে এই দোয়া চাই।'...
কাল শুরু লোকসভা নির্বাচন

কাল শুরু লোকসভা নির্বাচন

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  ভারতজুড়ে এখন নির্বাচনী উত্তাপ। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিজ্ঞাপনে স্লোগান- ‘সময় এসেছে পরিবর্তনের, সময় এখন মোদির।’ বিজ্ঞাপনের ধ্বনিই যেন প্রতিধ্বনিত হয়ে আসছে জনমত জরিপগুলোতে। গতকাল শনিবার পর্যন্ত প্রকাশ পাওয়া প্রায় সব জরিপেরই ফল এক। ক্ষমতায় আসছে বিজেপি আর প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি।গুজরাট দাঙ্গার কালি যদিও মোদির আস্তিন থেকে এখনো মুছে যায়নি; তবে ক্রমেই দুর্বল হতে থাকা অর্থনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তা সংকট, পানি-বিদ্যুতের অব্যবস্থা, সর্বোপরি দুর্নীতিজর্জর ক্ষমতাসীন কংগ্রেস রয়েছে বেসামাল অবস্থায়। নির্বাচন বিশ্লেষকদের আশঙ্কা, কংগ্রেস ১৫০টি আসন পাবে কি না- তা নিয়েই সন্দেহ রয়েছে।  ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল সোমবার। ৫৪৩ আসনে ৯ ধাপে এই ভো...
বর্ষবরণে চারুকলায় কারও চোখে ঘুম নেই

বর্ষবরণে চারুকলায় কারও চোখে ঘুম নেই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
‘এসো হে বৈশাখ এসো এসো হে’- আর মাত্র ৭ দিন পরই পহেলা বৈশাখ। ১৪২১ বাংলা বছরের প্রথম দিন। বৈশাখের প্রথম দিন ঘিরে গান-বাদ্যি আর উৎসব আমেজে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ধত কর, জাগ্রত কর, নির্ভয় কর হে।’ এ স্লোগানকে সামনে রেখে এবারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আয়োজনে নিরলস পরিশ্রম করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ জন্য তাদের কারও চোখে যেন ঘুম নেই।প্রতিবারের মতো এবারও বাঙালি তার ভেতরে লালিত সংস্কার আর সংস্কৃতির মিশেলে পালন করবে এই উৎসব। পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। দিনটিকে বরণ করে নিতে আকুল হয়ে থাকে গোটা জাতি। পহেলা বৈশাখে সারা দেশেই উৎসবের ঢেউ জাগে। প্রাণে প্রাণে মহামিলনের এই উৎসবে সবাই কণ্ঠ মিলিয়ে গায় ‘এসো হে বৈশাখ এসো।’বাংলা বছরের প্রথম দিনে ইট-পাথরের এই রাজধানীও সাজে ভিন্ন সাজে। রাজধানীতে পহেলা ব...
টি ২০ বিশ্বকাপ ফাইনাল আজ

টি ২০ বিশ্বকাপ ফাইনাল আজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
‘চার-ছক্কা হৈ হৈ, বল গড়াইয়া গেল কই।’ শুধু বল নয়, বেলাও গড়িয়েছে। স্নায়ুক্ষয়ী উত্তেজনা আর রোমাঞ্চের ককটেল। সব ভুলে টি ২০-র মাদকতায় ক’টা দিন বুঁদ হয়ে ছিল গোটা দেশ। তিন সপ্তাহের সেই মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে আজ। দু’বছর আগে কলম্বো থেকে ড্যারেন স্যামিদের হাত ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছিল টি ২০ বিশ্বকাপ ট্রফি। বিশ্বসেরার মুকুটটা আজ আবারও ফিরে আসছে উপমহাদেশে। ছোট ক্রিকেটের বড় আসরে ফাইনালটা যে এবার অল-এশিয়ান!আজ মিরপুরে ভারত-শ্রীলংকা আগুনে ফাইনালে যেই জিতুক না কেন উপমহাদেশের জয় নিশ্চিত। মুশফিকদের বিশ্বকাপ অভিযান সুপার টেনে শেষ হয়ে গেলেও ক্রিকেট অন্তঃপ্রাণ বাঙালির টি ২০ উন্মাদনায় ভাটা পড়েনি। জাতীয় দল ব্যর্থ হলেও এত বড় একটি বৈশ্বিক টুর্নামেন্টের সফল আয়োজক হিসেবে লাল-সবুজ পতাকাটা বিশ্ব দরবারে ঠিকই উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। কিন্তু ঝকঝকে ট্রফিটা আজ ধোনি কিংবা মালিঙ্গার হাতে ওঠার পরই কন্যালয়ের মতো...