Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

রাজধানীতে গুলি করে তরুণ প্রকৌশলীকে হত্যা

রাজধানীতে গুলি করে তরুণ প্রকৌশলীকে হত্যা

বিশেষখবর, স্লাইড
  রাজধানীর কলাবাগানে সোমবার গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন সাদবিন হোসেন সানি (২৫) নাসের তরুণ এক প্রকৌশলী। সোমবার রাত ১টার দিকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে। মুমূর্ষু অবস্থায় ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর ভোরে মৃত্যু হয় সানির। নিহত সানি গ্রিন রোডের বাসিন্দা ও আওয়ামী লীগের ঢাকা জেলা প্রচার সম্পাদক কাজী শওকত হোসেন শাহিনের একমাত্র ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করার পর সাভারে নর্দান টেক্সটাইলে চাকরি করছিলেন সাদবিন হোসেন সানি। সোমবার রাতে ধানমণ্ডিতে তার খালু ডা. শহীদুল আলম খানের বাসা থেকে বের হয়ে নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। পূর্বশত্র“তার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছেন নিহতের খালু ডা. শহীদুল আলম খান। ঘটনার প্রত্যক্ষদর্শী ল্যাব...
পদত্যাগপত্র গ্রহণ করুন নইলে কমিশনের কোনো সিদ্ধান্ত মানব না

পদত্যাগপত্র গ্রহণ করুন নইলে কমিশনের কোনো সিদ্ধান্ত মানব না

আন্তর্জাতিক
  ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি সি সম্পদ কে দেখে নেওয়ার হুমকি দিয়ে তুমুল আলোচনার জন্মদিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমোর হুমকি, নয় আমার পদত্যাগপত্র নিতে হবে। নইলে আমি আপনাদের কোনো কথা মানব না। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে মমতা বলেন, কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্টের কথা শুনছেন আপনারা। কংগ্রেস কে জেতাতে নেমেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা কে দেখবে? আমরা না কেন্দ্র। আমি কারো কথা শুনব না। যাদের সরানো হলো একজনকেও আমি সরাব না। সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুক কমিশন। শুধু তাই নয়, একজন উপমুখ্য নির্বাচন কমিশনারের নাম করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলেও অভিযোগ তোলেন মমতা। আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মমতা। বলেন, আনন্দবাজার পত্রিকা আর কয়েকটি রাজনৈতিক দল মিলে যড়যন্ত্র করছে। আমি এই ষড়যন্ত্রের মোকাবিল করব জনগণকে নিয়ে। আমি ভয়পাই না। ৩৫ বছর ন...
এ বছরের মধ্যেই ছয় হাজার চিকিৎসক নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

এ বছরের মধ্যেই ছয় হাজার চিকিৎসক নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ বছরের মধ্যেই আরো ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ সোমবার বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে বান্দরবানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি চিকিৎসকদের অবশ্যই গ্রামে রাখার লক্ষে প্রয়োজনে সরকার আরো দায়িত্বশীল পদক্ষেপ নেবে। এ সময় বান্দরবান বা পার্বত্য চট্টগ্রাম এখন আর অবহেলিত নয় উল্লেখ করে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ পদক্ষেপের সুফল এখানেও পৌঁছে গেছে। ফলে এখন অনুষ্ঠান উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে বান্দরবানে আসতে হয়নি। রাজধানীর সচিবালয়ে বসেই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করতে পেরেছেন।...
রমীলা বিশ্বকাপ ক্রিকেটে সেরা-বোলার সালমা

রমীলা বিশ্বকাপ ক্রিকেটে সেরা-বোলার সালমা

খেলাধুলা, খেলার মাঠ
শিরোপা জিততে না পারলেও শীর্ষস্থানে উঠে এসেছেন প্রমীলা ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সালমা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে প্রমীলা টি-২০ বোলারদের মধ্যে ১ নাম্বারে উঠেছেন সালমা। সালমার মোট পয়েন্ট ৬৫০। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯। ৩ নাম্বারে রয়েছেন নিউজিল্যান্ডের মোরনা নিলসেন, তার পয়েন্ট ৬৪৫। এ ছাড়া টোয়েন্টি২০ অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সালমার অবস্থান ৩।এদিকে প্রমীলা টি-২০ সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।একাদশের অধিনায়ক হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। সেরা একাদশে রানার্সআপ ইংল্যান্ডের ৪ জন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ২ জন ও বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডের ১ জন করে ক্রিকেটার রয়েছেন।আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের ডেভিড বুনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ বাংলাদেশের কন্ডিশনে...
মির্জা ফখরুলের জামিন, মুক্তিতে বাধা নেই

মির্জা ফখরুলের জামিন, মুক্তিতে বাধা নেই

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রমনা থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় ছয় মাসের জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন।এ জামিন আদেশের ফলে মির্জা ফখরুলের কারামুক্তিতে কোন বাধা নেই বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন। এজন্য তার মুক্তিতে আর কোনো বাধা নেই।মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।...
উপজেলা নির্বাচন : স্থগিত ৩১ কেন্দ্রে বুধবার ভোট

উপজেলা নির্বাচন : স্থগিত ৩১ কেন্দ্রে বুধবার ভোট

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও পঞ্চম ধাপের স্থগিত ৩১ কেন্দ্রের ভোট আগামী বুধবার নেয়া হবে। যথারীতি সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। তবে এসব কেন্দ্রে নিরাপত্তা দ্বিগুণ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান সোমবার সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ম্যাজিস্ট্রেট নিয়োগের চিঠি পাঠিয়েছেন। ভোট উপলক্ষে এরই মধ্যে এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, গত ২৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে অনিয়ম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোট ৩৩টি কেন্দ্রে ভাটগ্রহণ স্থগিত করে ইসি। এর মধ্যে পাঁচ উপজেলার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।এসব কেন্দ্রের ভোট সংখ্যা চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় আবার ভোটের প্রয়োজন হচ্ছে।যেসব কেন্দ্রে ভোট হবে সেগুলো হলো, সিলেটের কানাইঘাটে ভাইস চেয়ারম...
মীরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১ আহত ৩০

মীরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১ আহত ৩০

জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মীরসরাইয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ১ জন ট্রেনযাত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন যাত্রী। বিকেল ৫টা পর্যন্ত নিহত মহিলার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।সোমবার (৭ এপ্রিল) উপজেলার মীরসরাই রেলষ্টেশন থেকে এক কিলোমিটার দূরবর্তী স্থান আবুনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম নাসিমা আক্তার (৩৫) বলে জানা গেছে। তিনি কক্সবাজার জেলার রামু থানার সদরপাড়া এলাকার রেইনকোর্ট গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম নাজিম হোসেন। নাসিমা চট্টগ্রামের একটি কাপড়ের গুদামে চাকুরী করতেন বলে জানা গেছে।রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট (ওয়ে) মোহাম্মদ কামরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ১১ টায় ছেড়ে যায়। দুপুর ১টার দিকে মীরসরাই ষ্টেশন অতিক্রম করে আবুনগর এলাকায় পৌঁছ...

নারায়ণগঞ্জে দুই শ্রমিককে গলা কেটে হত্যা

জাতীয়, সারা-দেশ
  নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে রোববার আটার মিল থেকে দুইজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শহরের পাইকপাড়ার মালা বক্করের ছেলে ওই মিলের নিরাপত্তা কর্মী আবদুল আজিজ (৬৫) ও চাঁদপুর হাইমচর নয়নাপুর গ্রামের আলী খাঁর ছেলে একই মিলের শ্রমিক হোসেন মিয়া (৩৫)। নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম জানান, নাইনা ফ্লাওয়ার-২ নামের আটার মিলে রাতে নিরাপত্তা কর্মীসহ ছয় শ্রমিক কাজ করছিলেন। ঘুমিয়ে ছিলেন আরও সাতজন। উৎপাদন কাজের সময় মেশিন থেকে ব্যাপক শব্দে খুনের ঘটনাটি হয়তো অন্য শ্রমিকরা টের পাননি। ভোরে তাদের হত্যা করা হতে পারে। ঘটনার পর হত্যাকারী বাইরে থেকে মিলের গেট তালা দিয়ে চলে যায়। সকালে লাশ উদ্ধারের পর মিলের ভেতরে সব শ্রমিক থাকলেও তাহের নামে এক শ্রমিক পলাতক ছিলেন। তাহেরের মোবাইল বন্ধ পাওয়া গেছে এবং তাকে গ্রেফতার করতে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ১০ শ্রমিক...