প্রবীণ সাংবাদিক এবিএম মূসার ইন্তেকাল
দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।। বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এবিএম মুসার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৩১ সালে ফেনীর ফুলগাজী থানার ধর্মপুর গ্রামে খ্যাতিমান এ সাংবাদিকের জন্ম হয়। গত ২৮ ফেব্রুয়ারি ৮৪ বছরে পা রাখেন প্রবীণ এ সাংবাদিক। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য প্রথিতযশা এই সাংবাদিক কিছুদিন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে এবিএম মুসার মৃত্যুর সংবাদে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে...







