Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

শোক প্রস্তাব না এনে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে

শোক প্রস্তাব না এনে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে

বিশেষখবর, স্লাইড
রবীণ সাংবাদিক ও সাবেক সাংসদ এ বি এম মূসার মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব না আনায়, এটিকে সরকারের হীনমন্যতার পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক এ বি এম মূসার প্রতি শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, সাংবাদিক মূসার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি ছিলেন স্বাধীনতা উত্তর দেশের একজন প্রথম আইনপ্রণেতা। এ বি এম মূসার প্রতি শ্রদ্ধা জানাতে মির্জা ফকরুলের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।...
কামরাঙ্গীরচরে জুতার ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ৪

কামরাঙ্গীরচরে জুতার ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ৪

সারা-দেশ
  রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার এক ফ্যাক্টরিতে আগুন লেগে চারজন দগ্ধ হন। জুতোর চামড়া সেলাই করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সোহাগ ফ্যাক্টরিতে শটসার্কিট থেকে আগুন লাগে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।অগ্নিদগ্ধরা হলেন- আবদুর রশিদ (২১), আলমগীর হোসেন (১৪), মন্টু মিয়া (৪০) ও মো. রুবেল (২২)। এরা ওই ফ্যাক্টরির কর্মচারী। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে মন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।...
রাজশাহীতে বাস খাঁদে পড়ে নিহত ২, আহত ২০

রাজশাহীতে বাস খাঁদে পড়ে নিহত ২, আহত ২০

সারা-দেশ
রাজশাহীর চারঘাটে যাত্রীবাহী বাস খাঁদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পবা উপজেলার শিতলাই নতুনপাড়া এলাকার নিমাই বিশ্বাস (৪০) এবং অজ্ঞাত এক যাত্রী। আহত বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাঘা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা মাহী এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-চ ৯১৩৭) নামের যাত্রীবাহী বাসটি চারঘাট উপজেলার তালতলা এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকা পামচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরো অন্তত ২০জন যাত্রী। পরে রাজশাহী থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, নিহতদের দুজনের মধ্যে একজনের...
এবার খোঁজ মিলবেই, নিশ্চিত উদ্ধারকারী দল

এবার খোঁজ মিলবেই, নিশ্চিত উদ্ধারকারী দল

আন্তর্জাতিক
  বিন্দুতে বিন্দুতে সিন্ধু খোঁজার অবস্থায় একটা বড় আশার আলো। আরও একবার সাড়া দিল মালয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০-এর ব্ল্যাকবক্স। অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, আগামিকালই নিখোঁজ MH370 বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলবে। কিন্তু উদ্ধারকারী দল এতটা নিশ্চিত হচ্ছে কী করে!বলা হচ্ছে উদ্ধারকারী দলের প্রধান নাকি নিজেই জানিয়েছেন, এমএইচ ৩৭০ বিমানের ধ্বংসাবশেষের অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এমনকী সেটা খালি চোখে নাকি ধরাও পড়ছে। তবে মহাসাগরের স্রোত বেশি থাকায় ক্রমশ নাকি সেটা দূরে সরে যাচ্ছে। আগামিকালের মধ্যেই সেই ধ্বংসাবশেষ উদ্ধার করা যাবে। এমন কথা যদি সত্যি হয় তাহলে নিখোঁজ হওয়ার পর এমএইচ ৩৭০ বিমানের প্রথমবার দেখা মিলবে, হোক না সেটা ধ্বংসাবশেষ।অস্ট্রেলিয়ান নৌবাহিনীর সমুদ্র রক্ষক (OCEAN SHIELD) গত শনিবার প্রথম কিছু শব্দের সন্ধান পায়। ঠিক তারপরের দিন সেই শব্দগুলির আওয়াজ আর পাওয়া যায়নি। ম...
খুব শিগগির দেশে গণ-ভূমিকম্প হবে : নোমান

খুব শিগগির দেশে গণ-ভূমিকম্প হবে : নোমান

জাতীয়
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার জনগণের কথা ভাবে না, তারা জনগণকে ভয় পায়। তাই এভাবে আর বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। জনগণের মাঝে ক্ষোভ দানা বেঁধে উঠেছে। খুব শিগগিরই দেশে গণ-ভূমিকম্প হবে।তিনি বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 'তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে' যুব জাগপা এ মানববন্ধনের আয়োজন করে। আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুব শিগগিরই সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে গণ-ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ। যুব জাগপার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম সাগর। এতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম...
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ডিজিটাল বাস নামছে

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ডিজিটাল বাস নামছে

জাতীয়
রাজধানী ঢাকার রাস্তায় চালু হচ্ছে ডিজিটাল বাস। তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির ২০টি বাস চলাচল করবে। বৃহস্পতিবার ১০টি বাস নিয়ে শুরু হচ্ছে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রিত ডিজিটাল বাসের যাত্রা। এখন থেকে যাত্রীরা বাস কোথায় কত দূরে আছে বাড়িতে বসেই জানতে পারবেন।জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন এর প্রযুক্তিগত সহায়তায় এই বাসগুলো চালু হচ্ছে। বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফার্মগেটে ওয়াই-ফাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এ বিষয়ে এটুআই প্রকল্পের বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা জানান, জনগণকে বেশি করে তথ্য প্রযুক্তিবান্ধব করতে উদ্যোগটি নেয়া হয়েছে। তিনি জানান, বাসগুলো ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহার করতে যাত্রীদের সমস্যা হবে না।...
গিনেসে ঠাঁই পেল লাখো কণ্ঠে সোনার বাংলা

গিনেসে ঠাঁই পেল লাখো কণ্ঠে সোনার বাংলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গিনেস বুকে ঠাঁই পেল লাখো কণ্ঠে সোনার বাংলা। এর আগে রেকর্ডটি ছিল ভারতের দখলে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বাংলাদেশের রেকর্ডের তথ্যটি হালনাগাদ না করায় ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে সব জল্পনা-কল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে স্বীকৃতির কথা জানানো হয় গিনেসের ওয়েবসাইটে। গিনেস বুক প্রতিনিধিদের হিসেব মতে, ২৬ মার্চ একসঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছিলেন সর্বমোট ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ জন বাংলাদেশী। ইতোপূর্বে ভারতের জাতীয় সংগীতে অংশ নিয়েছিলেন ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন। পূর্বের প্রায় দ্বিগুণ অংশগ্রহণে, রেকর্ড নিজেদের ঘরে নিয়ে এলো বাংলাদেশীরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড গড়ার এ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল চলতি বছরের ২৬ মার্চ সকাল ১১টায়। মন্ত্রণালয়ের আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্...
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ: বিশ্বব্যাংক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বছর শেষে অর্জিত প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য সন্তোষজনক বলেও মনে করে সংস্থাটি। বিশ্বব্যাংকের ‘দ্যা বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক ত্রৈমাসিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ পূর্বাভাস উঠে এসেছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কর্মকর্তা জাহিদ হোসাইন বলেন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ শতাংশের বেশি থাকলেও দেশে নির্বাচনকালীন অস্থিতিশীলতা ও রেমিট্যান্স কমে যাওয়ায় তা অর্জন করা সম্ভব হবে না।প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো প্রবৃদ্ধি অর্জন করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামষ্টিক প্রবৃদ্ধি যেখানে ৪ দশম...