Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

হাসিনা সরকার আমাদের দুশমন নয় : আল্লামা শফি

হাসিনা সরকার আমাদের দুশমন নয় : আল্লামা শফি

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন কিংবা সমাজে আল্লাহ ও রাসুলের শত্রু নাস্তিকদের অপতৎপরতা দেশের জনগণ বরদাশত করবে না।  নাস্তিক্যবাদী শক্তির বিরুদ্ধে হেফাজতে ইসলাম কিয়ামত পর্যন্ত লড়ে যাবে, ইনশাআল্লাহ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ ও রাসুলের শত্রুদের তৎপরতা রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেফাজতের আমীর বলেন, সমাজ ও রাষ্ট্রে যেখানেই মহান আল্লাহ ও তাঁর প্রিয়নবীর মান মর্যাদায় আঘাত হানা হবে এ দেশের ইমানদার, নবীপ্রেমিক জনগণকে নিয়ে সেই অপতৎপরতা রুখে দিতে আমরা আজীবন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি কেবল আল্লাহ ও রাসূলের দুশমন ইসলামবিদ্বেষী নাস্তিকদ...
পানির অভাবে মুরাদনগরে বোরো চাষ হুমকির মুখে

পানির অভাবে মুরাদনগরে বোরো চাষ হুমকির মুখে

জনপদ
  মুরাদনগরে খাল খনন না হওয়ায় পানির অভাবে বোরো চাষ হুমকির মুখে পড়েছে। এক সময় যে খালটি দিয়ে ঢাকা থেকে মুরাদনগর উপজেলার রাজাচাপিতলা গ্রামে সরাসরি লঞ্চযোগে যাতায়াত ব্যবস্থা ছিল, সে খালটি দেড় যুগেরও অধিক সময় ধরে খনন না হওয়ায় এটি এখন মরা খালে পরিণত হয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এ খালে পানির অভাবে হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল এখন হুমকির মুখে। এ খালটি খনন না করায় প্রয়োজনীয় পানির অভাবে কৃষকরা তাদের আশানুরূপ ফলন থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া খালে পানি না থাকায় কৃষকরা গভীর নলকূপ মালিকদের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন। এতে গভীর নলকূপ মালিকদের চড়া মূল্য দিতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। ফলে কৃষিনির্ভর এ এলাকার লোকজন হতাশাগ্রস্ত হয়ে অন্য পেশার দিকে ঝুঁকে পড়ছেন। এদিকে ওই খালের বিভিন্ন অংশ দখলে মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে প্রবাহমান ওই খালটি ক্রমান্ব...
ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন : তদন্ত কমিটি গঠন

ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন : তদন্ত কমিটি গঠন

জাতীয়
 ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ের পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা শুরুর ১২ ঘন্টা আগে বুধবার রাত ১০টায় ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিকের এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শিক্ষা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার ঢাকা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের আজকের উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।...
উপজেলায় ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপির নির্বাচন বর্জন ভুল ছিল না

উপজেলায় ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপির নির্বাচন বর্জন ভুল ছিল না

জাতীয়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) শুধু অযোগ্য নয়, অথর্ব্য। তাই নির্বাচন কমিশনারদের কথার কোনো বাছবিচার নেই। তিনি বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে ভুল করেনি।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ  আয়োজিত এক পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রশাসনকে দলীয়করণ করেছে। এমনকি তারা বিচার বিভাগসহ গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সত্য কথা বলার জন্য ‘আমার দেশ’ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। ইসলামী টিভি ও দিগন্ত টিভি বন্ধ করে এখন তারা নিজেদের লোক দিয়ে নতুন নতুন টিভি চ্যানেল খুলছে।তিনি বলেন, সরকার পতনের আন্দোলন সফল করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করছি। ত...
এক বছর পর শুক্রবার চট্টগ্রামে হেফাজতের সমাবেশ

এক বছর পর শুক্রবার চট্টগ্রামে হেফাজতের সমাবেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
এক বছর পর শুক্রবার চট্টগ্রামে বড় ধরনের সমাবেশ করছে হেফাজতে ইসলাম। লালদিঘী ময়দানে দু’দিনব্যাপী শানে রেসালত মাহফিলের জন্য ৯ শর্তে অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। এদিকে মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হেফাজত। দু দিনব্যাপী সম্মেলনে প্রায় দুই লাখ তৌহিদি জনতার সমাবেশ ঘটবে বলে আশা করছেন সংগঠনের নেতারা। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।গত বছর ৫ মে ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার পর এটিই হেফাজতের প্রথম প্রকাশ্য সমাবেশ। শুক্র ও  শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে মাহফিল চলবে রাত পর্যন্ত। মাহফিলে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।৫মে শাপলা চত্বরে সহিংসতার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়ে হেফাজত। এ ঘটনায় হেফাজতের বেশক’জন কেন্দ্রীয় নেতা কর্মীকে আস...
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব খেলে মূল পর্ব সুপার টেনে খেলতে হয়েছিল স্বাগতিক বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ে এগোতে না পারলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ভাবে প্রথম পর্ব খেলে মূল পর্বে খেলতে হতে পারে বাংলাদেশকে। ২০১৬ সালে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ‘প্রথম পর্ব’ ও ‘সুপার টেন’ ফরম্যাটেই ষষ্ঠ আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দুবাইতে বৃহস্পতিবার আইসিসির সভা শেষে জানানো হয়, ২০১৬ সালের আসরের মূল পর্বের আট দল বেছে নেওয়া হবে ২০১৪ সালের ৩০ এপ্রিলের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী। এই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট পূর্ণ সদস্য দেশই মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। সহযোগী কোনো দেশ আটের মধ্যে থাকলেও তাকে বাছাইপর্ব খেলে আসতে হবে। আর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নবম ও দশম দলগুলো সরাসরি খেলবে 'প্রথম রাউন্ডে'। প্রথম রাউন্...
নিখোঁজ বিমানের অনুসন্ধান এলাকা আরো সুনির্দিষ্ট

নিখোঁজ বিমানের অনুসন্ধান এলাকা আরো সুনির্দিষ্ট

আন্তর্জাতিক, স্লাইড
  নিখোঁজ মালয়েশীয় বিমানের (ফ্লাইট এমএইচ৩৭০) ব্ল্যাক বক্স উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান এলাকা আরো অল্প পরিসরে আনা হয়েছে। ব্ল্যাক বক্স থেকে পাওয়া সংকেতের ওপর ভিত্তি করে দক্ষিণ ভারত মহাসাগরে এই অনুসন্ধান এলাকা আরো সুনির্দষ্ট করা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক অনুসন্ধান কার্যক্রমের প্রধান অ্যাঙ্গাস হউসটন বৃহস্পতিবার জানিয়েছেন, দূর সমুদ্র থেকে পাওয়া নতুন সংকেত আমাদের আরো আশান্বিত করেছে। আশা করি, আমরা বিমানটির ধ্বংসাবশেষ শিগগিরই উদ্ধার করতে সক্ষম হবো।তিনি বলেন, আজ বৃহস্পতিবার অনুসন্ধান এলাকা আরো ছোট করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ৫৭ হাজার ৯ শ ২৩ বর্গ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। বুধবার এই অনুসন্ধান এলাকা ছিল ৭৫ হাজার বর্গ কিলোমিটার এবং এর আগে ছিল দুই লাখ ২২ হাজারা ৩ শ ৬৪ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান চালানো হয়।এদিকে, অস্ট্রেলীয় অনুসন্ধান জাহাজ আরো অল্প পরিসরে অনুসন্ধ...
মায়ের কবরের পাশেই শায়িত হলেন এবিএম মূসা

মায়ের কবরের পাশেই শায়িত হলেন এবিএম মূসা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  মা সাজেদা বেগমের কবরের পাশেই শায়িত হলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর শেষ ইচ্ছানুযায়ী ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামের ডিপটী বাড়িতে মায়ের কবরের পাশেই তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে রাত ৯টার দিকে স্থানীয় আলী আজ্জম উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। এখানে জানাজার আগে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মরহুমের ভগ্নিপতি আব্দুর রহমান, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহাম্মদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, মরহুমের ছোট ভাই মো. শাহজাহান ও মো. ইব্রাহিম। এখানে ফেনী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।এর আগে সন্ধ্যা ৭টায় ফেনীর মিজান ময়দানে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়...