সরকার গণজাগরণ মঞ্চ ধ্বংস করে দিতে চায়: ইমরান
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, 'প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ায়' সরকার গণজাগরণ মঞ্চের কণ্ঠস্বরকে 'স্তব্ধ' করে দিতে চায়।" শনিবার দুপুরে সরকার সমর্থক একদল সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী নিজেদের গণজাগরণ মঞ্চের সংগঠক দাবি করে ইমরানকে মুখপাত্রের দায়িত্ব থেকে 'অব্যাহতি' দিয়ে সংবাদ সম্মেলন করার পর তিনি বলেন, "সাম্প্রতিককালে আওয়ামী লীগসহ তাদের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্যে বলেছেন গণজাগরণ মঞ্চের আর কোনো প্রয়োজন নেই। এরপরই শাহবাগে ছাত্রলীগের হামলা হলো, পুলিশের হামলা হলো, এবার সংবাদ সম্মেলন করা হলো।"।
'গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক' ব্যানারে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কামাল পাশা চৌধুরী, যিনি জাহানারা ইমামের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ বিচারের দাবি আন্দোলনের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের আহ্বায়ক ছিলেন। ইমরান অভিযোগ করে বলেন, "এসব থেকে খুব সহজেই ধারণা করা যায়, সরকা...







