বর্ষবরণের উৎসবে মেতেছে পাহাড়
পুরনোকে বিদায় আর নতুনকে বরণে উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। চৈত্রসংক্রান্তি আর পহেলা বৈশাখ ঘিরে পাহাড়ি বাঙালিদের মাঝে বইছে আনন্দের বন্যা। নানা আয়োজনে বিদায় ও বরণ উৎসব সাজাতে ব্যস্ত পাহাড়ের তিন জেলার মানুষ। আজ বাংলা বছরের শেষ দিন চৈত্রসংক্রান্তি। পাহাড়ে মূলত চৈত্রসংক্রান্তির উৎসব ঘিরেই আয়োজন করা হয় বৈসুক-সাংগ্রাই-বিজু। এই তিন মিলে হয় বৈসাবি। তিন পার্বত্য জেলার অধিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক। বাংলা বর্ষ বিদায় আর নতুন বছর বরণকে চাকমা ও তঞ্চংগ্যা সম্প্রদায় বিজু, মারমাদের-সাংগ্রাই, ত্রিপুরা ও উসুইরা বৈসুক বা বৈসু নামে এ উৎসব পালন করে থাকে। যার সমন্বিত নাম বৈ-সা-বি। পাবর্ত্য অঞ্চলে চাকমা মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের আদ্যাক্ষর নিয়ে হয়েছে বৈ-সা-বি।
বৈসাবি ঘিরে পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান শহর থেকে শুরু করে প্রত্যন্ত পাহাড়ি পল্লী...







