Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

যানজট রোধে আগামী মাসে বিশেষ অভিযান : যোগাযোগমন্ত্রী

যানজট রোধে আগামী মাসে বিশেষ অভিযান : যোগাযোগমন্ত্রী

জাতীয়, স্লাইড
আগামী মাসে মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দুইটি কমিটি করা হয়েছে। এর মধ্যে একটির রিপোর্ট এরই মধ্যে পাওয়া গেছে। অপরটি চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।ঘোড়াশাল-টঙ্গী সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৬ কোটি টাকা ব্যয়ে এ রুটের সংস্কার কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান ও নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল ইসলাম।...
গণজাগরণ মঞ্চের এক কর্মীকে কুপিয়ে জখম

গণজাগরণ মঞ্চের এক কর্মীকে কুপিয়ে জখম

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীর বাংলামোটরে শিশির আহমেদ নামের গণজাগরণ মঞ্চের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশির গণজাগরণ মঞ্চের কামাল পাশার নেতৃত্বাধীন একাংশেরকর্মী।জানা গেছে, কাঁঠালবাগানের ঢালের পাশে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সামনে শিশিরের ওপর ১০-১২ জন হামলা চালায়। হামলায় চাপাতির কোপে শিশিরের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ইমরান এইচ সরকারের পক্ষের কর্মীরা শিশিরের ওপর হামলা চালিয়েছেন বলে কামাল পাশা অভিযোগ করেছেন। তবে ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন।...
গ্লানিকে পেছনে ফেলে আনন্দ উৎসবে বর্ষবরণ

গ্লানিকে পেছনে ফেলে আনন্দ উৎসবে বর্ষবরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো পহেলা বৈশাখ। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, বয়সনির্বিশেষে সব মানুষ শামিল হয়েছেন বৈশাখী উৎসবে। এদিকে বাংলা নববর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রমনা বটমুলসহ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সোমবার সকাল ৬টার পর পরই রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে বর্ষবরণের অনুষ্ঠান। এবার তাদের অনুষ্ঠানের মূল ভাবনা ‘স্বদেশ ও সমপ্রীতি’। সকাল সোয়া ৬টায় রাজ রুপা চৌধুরী শরৎ এর আহির ভৈরব পরিবেশনের মধ্য দিয়ে বর্ষ বরণের মূল অনুষ্ঠান শুরু হয়। ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে সাজ সাজ রব। রাজধানীর পথে পথে নেমেছে উৎসবমুখর নগরবাসীর ঢল। চারুকলা, রমনা, টিএসসি লোকে লোকারণ্য। লাল-সাদা পোশাকের সমাহার। বাজছে ঢোল, ড...
বছরের প্রথম দিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে: এরশাদ

বছরের প্রথম দিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে: এরশাদ

বিশেষখবর
বছরের প্রথম দিনে নিজের মনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মাদ এরশাদ। সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে জাতীয় পার্টি, ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সারা জাতি আজ উজ্জিবীত, আনন্দিত। সবাই আনন্দ করছে। আমার মনেও আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে।জাতীয় পার্টির কর্মীদের দেখেই তার মনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, এই পহেলা বৈশাখ সরকারি ছুটি ছিল না। ১৯৮৭ সালে আমিই প্রথম পহেলা বৈশাখ কে সরকারি ছুটি ঘোষণা করেছিলাম। এর আগে কেউ করেনি। বিলবোর্ডে বাংলা ভাষার উপস্থিতির বাধ্যবাধকতা সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে স্বাগত জানয়ে তিনি বলেন, সম্প্রতি উচ্চ আদালত বিলবোর্ডে ইংরেজির পাশাপাশ...
পোশাকি নয়, আচার-আচরণে বাঙালি হতে হবে

পোশাকি নয়, আচার-আচরণে বাঙালি হতে হবে

বিশেষখবর
একদিনের পোশাকি নয়, আচার-আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হওয়ার আহবান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ফেনী সদরের পিটিআই মাঠে বর্ষবরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক পরিবেশকে সুস্থ রাখতে হলে রাজনীতিকে সুস্থ রাখতে হবে। একদিনের পোশাকি বাঙালি হতে চাই না। সারা বছর নিজ নিজ আচার-আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হতে হবে। পরে মন্ত্রী সেখানে পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করেন। যোগাযোগমন্ত্রী বলেন, যেদিকে তাকান শুধু ভাঙনের সুর, রাজনীতিতে ভাঙনের সুর, সংস্কৃতিতে ভাঙনের সুর। বৈশাখী মিলনমেলার মধ্য দিয়ে ভাঙনের সুর থেকে প্রত্যাশাকে নিয়ে যাব মিলনের মোহনায়।অনুষ্ঠানে ফেনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে সৃজনশীলতায় অনন্য অবদান রাখার জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। মঙ্গল শোভাযাত্রায় গ্রামীণ...
মাধবপুরে সংঘর্ষে যুবক নিহত

মাধবপুরে সংঘর্ষে যুবক নিহত

সারা-দেশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজনগর গ্রামে জলমহালের দরপত্র দাখিলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষের সময় সোহেল মিয়া (২৫) নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নিজনগর গ্রামের রুক্কু মিয়ার ছেলে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মাধবপুর উপজেলার নিজনগর গ্রামের পলাশ মিয়া ৫ লাখ টাকায় ওই এলাকার একটি জলমহাল উপজেলা প্রশাসন থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার সময় একই এলাকার ফরিদ মিয়ার লোকজন বাধা সৃষ্টি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টায় নিজনগর গ্রামে পলাশ মিয়ার লোকজনের সঙ্গে ফরিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহেল মিয়াসহ অন্তত ৬ জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...
পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

জাতীয়, বিশেষখবর
বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় সীমান্তে প্রতিবারের ন্যায় এবারও দুই বাংলার মিলন মেলা বসেছে। সোমবার পঞ্চগড় অমরখানা, মাগুরমাড়ী, সুকানী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার এই মিলন মেলা বসে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ান ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ৯৩ বিএসএফ এর উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তের ৭৪২/৭৪৩/ ৭৪৪ মেইন পিলার সংলগ্ন প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষের এই মিলন মেলা বসে। মিলন মেলাকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্তে পর্যাপ্ত বিজিবি ও বিএসএফ মোতায়ন করা হয়। কঠোর পাহারায় কাঁটা তারের বেড়ার ফাঁক দিয়ে স্বজনদের একদৃষ্টি দেখতে দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। এই ক্ষণিক মিলনে অনেকেই  আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।উল্লেখ্য, ১৯৪৭-এ ভারত বিভক্তির আগে বর্তমান পঞ্চগড় জেলা ভারতের জলপাইগ...
সলোমন দ্বীপপুঞ্জের অদূরে ৭.৬ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জের অদূরে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক
    সলোমন দ্বীপপুঞ্জের অদূরে রোববার ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়লেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার ২০১৪) আঘাত হানে। উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরে সলোমনের রাজধানী হোনিয়ারার বাসিন্দারা ভূমিকম্পে জেগে ওঠে। এর ১০ মিনিট পড়ে ৫.৯ মাত্রায় আরেকটি ভূকম্পন হয়।ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘সবুজ সংকেত’ জারি করেছে।সংস্থাটি জানায়, সমুদ্র তলদেশের ১৯ কিলোমিটার ( ১৮ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হনে। হোনিয়ারার স্থানীয় বাসিন্দা ডরোথি উইকহাম বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল উপকূলাঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় দ্বীপের নিচু এলাকা থেকে জনসাধারণকে সরে যেতে বলেছে।তিনি বলেন,‘ লোকজন উপকূলাঞ্চল থেকে স...