Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

২২ এপ্রিল তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

২২ এপ্রিল তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ২২ এপ্রিল তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করবে বিএনপি। বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানান, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা থেকে তিস্তা অভিমূখে লংমার্চ যাত্রা করবে। পরদিন ২৩ এপ্রিল বুধবার বেলা ১১টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার তীরে লংমার্চ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে।  তিস্তা অভিমুখে লংমার্চের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণেতো বাংলাদেশের তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। এটি আমাদের জাতীয় সমস্যা। এজন্যই তিস্তা অভিমুখে লংমার্চ।তিনি বলেন, দেশ ও দেশের জনগণ তথা সর্বোপরী জাতীয় স্বার্থে আমাদের এ কর্মসূচি। আশা করি সরকার আমাদের এ কর্মসূচি পালনে সহযোগিতা ক...
সাঈদীর আপিলের রায় যেকোনো দিন

সাঈদীর আপিলের রায় যেকোনো দিন

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় যেকোনো দিন। আসামি ও রাষ্ট্রপক্ষে করা আপিল শুনানি শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে অপেক্ষমাণ রাখা হয় মামলাটি।বুধবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ ৭২ সালে করা ইব্রাহিম কুট্রি হত্যা মামলার নথি তলবের আবেদন খারিজ করে এ আদেশ দেন।বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা), বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আট মাসে ৪৯ কার্য দিবস শুনানি শেষে মামলাটির সমাপ্তি ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ছয়জনের ব্যাপারে করা আপিলের মধ্যে সাঈদীর মামলাটি রয়েছে দ্বিতীয় স্থানে। এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তি করে র...
১৯ মে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন

১৯ মে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন আগামী ১৯ মে। বুধবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করে। এসব উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ এপ্রিল, যাচাই বাছাই ২৪ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে। গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায় মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ ধাপে বাকি উপজেলাগুলোর মধ্যে ১৯টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।...
নাইজেরিয়ায় ১০০ স্কুলছাত্রী অপহরণ

নাইজেরিয়ায় ১০০ স্কুলছাত্রী অপহরণ

আন্তর্জাতিক
নাইজেরিয়ার বন্দুকধারী একটি দল উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্কুল থেকে ১০০ ছাত্রীকে অপহরণ করেছে। এ সময় ওই বন্দুকধারী দল স্কুলের হোস্টেলের মেয়েদেরকে বন্দুকের মুখে জিম্মি করে লরিতে তুলে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোররাতে দেশটির বোরনো স্টেটের চিবক এলাকায় অবস্থিত একটি স্কুলে এ  হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ইসলামপন্থি জঙ্গি গ্রুপের হতে পারে। বোরনো রাজ্যের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই স্কুলটি থেকে ১০০টি মেয়েকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। তবে সঠিক সংখ্যাটি নিশ্চিত করা যায়নি, কারণ কিছু কিছু মেয়ে পালিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে গেছে।জানা গেছে, জঙ্গিরা প্রায় সময় স্কুলগুলোকে তাদের টার্গেটে পরিণত করছে। এর আগে গতকাল সোমবারও রাজধানী আবুজায় বোমা হামলায় এই জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়।...
বান্দরবানের মারমা আদিবাসীদের মৈত্রী পানি বর্ষণ উৎসব অনুষ্ঠিত

বান্দরবানের মারমা আদিবাসীদের মৈত্রী পানি বর্ষণ উৎসব অনুষ্ঠিত

সারা-দেশ
বান্দরবানের মারমা আদিবাসীর বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ 'মৈত্রী পানি বর্ষণ' (ওয়াটার ফেস্টিভ্যাল) আজ মঙ্গলবার পুরাতন রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে।প্যান্ডেলের এক পাশে পাত্র ভর্তি পানি নিয়ে মারমা তরুণীরা মুখোমুখি দাঁড়ায় বাঁশের ওপাশে থাকা তরুণদের। তাদের সামনেও থাকে পানির আধার।হুইশেলের শব্দে শুরু হয় পরস্পরকে লক্ষ্য করে পানি নিক্ষেপ। পানির প্রবল বর্ষণে সিক্ত হয় ওরা সবাই। মারমারা বিশ্বাস করে, এভাবেই মুছে যায় পুরাতন বছরের দুঃখ-গ্লানি। মারমা ভাষায় এর নাম 'সাংগ্রাইং পোয়ে।' বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে পানি বর্ষণ খেলা। এক দলের শেষ হলে প্রতিযোগীতায় নামে অন্যদল। এভাবে অংশ নেয় গোটা বিশেক দল। সবাই তরুণ। জানা গেল, উৎসব উপভোগের সুযোগ থাকলেও বিবাহিতদের ঠাঁই নেই এ প্রতিযোগিতায়। পুরাতন বছরের গ্লানি মুছে দিয়ে নিজেদের পূত-পবিত্র করার লক্ষ্যে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সমাজ 'মৈত্রী পানি ব...
জিএসপি বিষয়ে প্রতিবেদন যুক্তরাষ্ট্রে

জিএসপি বিষয়ে প্রতিবেদন যুক্তরাষ্ট্রে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে বেঁধে দেওয়া শর্তের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার দুপরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমরা আগেই জানিয়েছি আজ (১৫ এপ্রিল) জিএসপির শর্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠাবো। আমরা আশা করব জিএসপি ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না। এর পরও যদি জিএসপি না দেওয়া হয় সেটা হবে আমাদের দুর্ভাগ্য। আশা করছি আমরা এ সুবিধা পেয়ে যাবো।উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর ওই বছরের ২৭ জুন জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। তবে কিছু শর্তপূরণ হলে তা ফেরতের আশ্বাসও দেওয়া হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র জিএসপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে ১৬টি শর্ত দিয়েছিল প্রতিবেদনে সে বিষয়ে অগ্রগতি জানানো হয়েছে। জিএসপি না থাকা...
সাঈদীর মামলার আপিল শুনানি শেষ

সাঈদীর মামলার আপিল শুনানি শেষ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এ এস এম শাহজাহান। তবে বিচারিক আদালতে দায়ের হওয়া পিরোজপুরের ইব্রাহিম কুট্টি হত্যা মামলার নথি তলব বা তদন্তের বিষয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের পৃথক পৃথক আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। এখন আপিল খারিজ অথবা রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন আদালত।একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যে দুইটি হত্যার দায়ে ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন, তার মধ্যে একটি ইব্রাহিম কুট্টি হত্যা। আসামিপক্ষ আবেদন জানিয়েছেন, বিচারিক আদালতের ওই ইব্রাহিম কুট্ট...
প্রধানমন্ত্রীর কাছে সিএজির ১৭টি অডিট রিপোর্ট পেশ

প্রধানমন্ত্রীর কাছে সিএজির ১৭টি অডিট রিপোর্ট পেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের বরাত দিয়ে বাসস জানিয়েছে, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রম ভিত্তিক অডিট রিপোর্ট, ২টি ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ৬টি বার্ষিক রিপোর্ট এবং ২টি অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট হস্তান্তর করেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল শেখ হাসিনার কাছে ২০১২-১৩ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন। িসংস্কৃতিসচ...