বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। আজ বৃহস্পতিবার রাত ৯টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রায় আধআ ঘণ্টা চলে এ বৈঠক।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহম্মেদ।...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বৈরশাসক ও ভণ্ডরা আমাদের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসকে কেউ বদলাতে পারে না!
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
জয় তাঁর স্ট্যাটাসে বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ সরকার এর প্রথম মন্ত্রিসভা এই দিন শপথ নিয়েছিল। মাননীয় তাজউদ্দিন আহমেদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সোহেল তাজের বাবা।
জয় আরো বলেন, ওই দিন বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানি সামরিক জান্তার হাতে বন্দি থাকায় মাননীয় সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি মন্ত্রি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাবা।
জয় বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ। আমর...
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের ৩৫ ঘণ্টা পর নাটকীয়ভাবে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ধানমণ্ডি কলাবাগান মাঠের কাছে রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি আবু সালেহ মাসুদ শেখ কালের কণ্ঠকে বলেন, রাত দেড়টার দিকে কলাবাগান মাঠের পাশের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ আবু বকর সিদ্দিককে উদ্ধার করে। এরপর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। মাসুদ শেখ আরো জানান, তিনি সুস্থ আছেন এবং তার সাথে আমরা কথা বলেছি।
শেষ খবরে জানা যায়, রাত ৩টা ৫০ মিনিটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়।
জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টায় মিরপুর আনসার ক্যাম্পের সামনে অপহরণকারীরা চোখ বাঁধা অবস্থায় আবু বকর সিদ্দিককে রাস্তায় ফেলে চলে যায়। এ সময় অপহরণকারীরা তার হাতে তিন...
সন্তান প্রতিপালনে টানা দু’বছর ছুটি নিতে পারবেন নারী সরকারি কর্মচারিরা। ঐতিহাসিক এই রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। শুধু সন্তানের দেখভাল করা নয়, মহিলা কর্মীরা তাদের সন্তানের পরীক্ষা প্রস্তুতির জন্যও একনাগাড়ে দু’বছর ছু’টি নিতে পারবেন।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এস জে মুখোপাধ্যায় এবং বিচারপতি বি গোপাল গৌড়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাই কোর্টের এই সংক্রান্ত রায় খারিজ করে দিয়ে আদেশ দিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের নারী কর্মচারিরা টানা ৭৩০দিন ছুটি নিতে পারবেন সন্তানের প্রতিপালনে। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট জানিয়েছিল যে, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (ছুটি) নিয়ম অনুযায়ী সন্তানের দেখভালের জন্য টানা ৭৩০দিন ছুটি মঞ্জুর করছে না।সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সার্কুলারের ৪৩সি অনুচ্ছেদে স্পষ্ট বলা...
কক্সবাজারে রাখাইন সমপ্রদায়ের জলকেলীর ৩ দিনব্যাপী মূল উৎসব শুরু হচ্ছে বৃহম্পতিবার থেকে। এ উপলক্ষে কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। কাল ১৭ এপ্রিল থেকে 'সাগ্রেং পোয়ে' বা জলকেলীর মূল উৎসব শুরু হলেও পুজা পার্বনের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে আজ থেকেই। আজ ছিল রাখাইন মগী সনের ১৩৭৪ বর্ষের বিদায়। আজ শুরু হলো ১৩৭৫ মগী সন।আজ শহরের বিভিন্ন রাখাইন পল্লী ঘুরে দেখা গেছে, শহরের গোলদিঘীর পাড়, বৌদ্ধ মন্দির সড়ক, বায়তুশ শরফ রোড, টেকপাড়া, মাছ বাজার এলাকা, হাঙ্গরপাড়াসহ বেশ কয়েকটি রাখাইন অধ্যুষিত এলাকায় রাখাইন সম্প্রদায়ের লোকজন জলকেলী উৎসব ও পুজা পার্বনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের নববর্ষ উৎসব প্রতি বছরের মত এবারও বেশ ঝাঁকঝমকপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাখাইনরা। এ উপলক্ষে কক্সবাজার পৌ...
চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর হাতের সাথে কৌশলে প্যাঁচানো অবস্থায় রাখা ২৪টি সোনার বার আটক করেছে কাস্টমস দল। তবে আটক বিমানযাত্রী কাস্টমস কক্ষ থেকে পালিয়ে গেছে। আজ বুধবার বিকাল চারটায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৩৮ থেকে সোনার বারগুলো আটক করা হয়। আটটকৃত সোনার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। আর যাত্রীর বাড়ি রাউজানে।এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান মন্ডল কালের কণ্ঠকে বলেন, 'বিমানে নিয়মিত তল্লাশির সময় যাত্রী মো. ইসমাইলের হাতের সাথে প্যাঁচানো অবস্থায় ২৪টি সোনার বার আটক করা হয়। তাকে বিমান থেকে নামিয়ে কাস্টমসের কক্ষে বসিয়ে রেখে অন্য যাত্রীদের তল্লাশি করছিলাম। এই ব্যস্ততার ফাঁকে সে হঠাৎ দৌঁড় দিয়ে পালিয়ে যায়।'তিনি বলেন, তার পাসপোর্ট, মোবাইল ও ব্যাগ আমাদের হাতে রয়েছে। নিয়মানুযায়ি তার বিরুদ্ধে জিডি করার পর ফেরারী আসামি হিসেবে তার...
সরকারি-বেসরকারি হাসপাতাল, রোগ নির্ণয় কেন্দ্র ও ক্লিনিক যথাযথ তত্ত্বাবধানে এবং দারিদ্র্যের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এই রুল দেন। একই সঙ্গে অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।রুলে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাস্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিকস এন্ড ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে। তাদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি অননুমোদিত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার ব...