Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

বর্তমান সরকার জনসমর্থনহীন : খালেদা জিয়া

বর্তমান সরকার জনসমর্থনহীন : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিগত নির্বাচনে শুধু ১৯ দলীয় জোট নয়, অনেক ছোট দলও অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে অধিকাংশই বিনা ভোটে জয়ী হয়েছে। বর্তমান সরকার জনসমর্থনহীন অবৈধ সরকার। গণতন্ত্র টিকিয়ে রাখার জন্যই এবং গণতন্ত্রের স্বার্থেই অবিলম্বে এ দেশে আরেকটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলনে দেওয়া বক্তৃতায় আক্ষেপ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র নেই বলে আজ দেশের এ অবস্থা। যখন তথন যেনতেনভাবে আজ বদলি করা হচ্ছে, মানুষ কথা বলতে পারছে না। আইনের শাসন অনুপস্থিত। যারা সত্যি কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে তাদের গুম করা হয়। তাদের কারো লাশ পাওয়া যায় আবার কারোটা পাওয়া যায় না। কোনো মানষের জীবনই আজ নিরাপদ নয়। আওয়ামী লীগের লোকজন ছাড়া ঘরে কী বাইরে কেউ নিরাপদ নয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প...
৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে ধাবিত হতো : আইনমন্ত্রী

৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে ধাবিত হতো : আইনমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সংবিধান মোতাবেক ৫ জানুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কালো মেঘে ঢাকা পড়ে অন্ধকারের দিকে ধাবিত হতো।রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রীঅ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা ও সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।সমিতির সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন।ব্রাক্ষণবাড়িয়া জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইনমন্ত্...
সৈয়দ আশরাফের বক্তব্য প্রমাণ করে তারা সব সময় মিথ্যা কথা বলেন : মির্জা ফখরুল

সৈয়দ আশরাফের বক্তব্য প্রমাণ করে তারা সব সময় মিথ্যা কথা বলেন : মির্জা ফখরুল

বিশেষখবর, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে পত্র-পত্রিকায় খবর এসেছে সৈয়দ আশরাফুল মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের অধীনে ট্রেনিং নেওয়ার কথা স্বীকার করছেন। সৈয়দ আশরাফুলের বক্তব্য প্রমাণ করে তারা সব সময় মিথ্যা কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিকেলে শ্রমিক দলের ৭ম জাতীয় সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মির্জা ফখরুল বলেন, তারেক রহমান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন। কিন্তু এ যুক্তি খণ্ডন না করে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদরাও সংসদে যেভাবে অশালীন কথা বলছেন, তা কোনো সভ্য দেশের ভাষা হতে পারে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপ্র...
গণজাগরণ মঞ্চে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ

গণজাগরণ মঞ্চে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ

জাতীয়
শাহবাগ গণজাগরণ মঞ্চে শুক্রবার দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। তবে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় কোন সংঘর্ষ হয়নি।গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে এ আন্দোলন দমানো যাবে না। তিনি বলেন, আমরা ৬ দফা দাবি আদায় না করে ফিরে যাব না। লাকী আক্তারের পরিচালনায় শাহবাগে বিকেল ৪টার দিকে সমাবেশ শুরু হয়। এসময় গণজাগরণের সংগঠক শিবলী হাসান, বাকী বিল্লাহ, বাঁধন, আরিফ, জীবনানন্দ দাসও প্রবীর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।ইমরান এইচ সরকার বলেন, যাঁরা বলেন গণজাগরণ মঞ্চের দরকার নেই, আসলে তাঁদের দরকার হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম। গণজাগরণ মঞ্চ কারও প্রয়োজনে তৈরি হয়নি। কারও প্রয়োজনে ঘরে ফিরেও যাবে না। তিনি বলেন, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির নতুন করে কোনো তাণ্ডব...
দুই একদিনের মধ্যেই সাঈদীর রায়

দুই একদিনের মধ্যেই সাঈদীর রায়

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম
আগামী দুই একদিনের মধ্যেই একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিলের রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার মিরসরাই উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী উল্লেখ করে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মিরসরাইসহ সারা দেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধপরাধীদের বিচার কাজ চলছে। স্বাধীনতা যুদ্ধে মিরসরাই থেকে উপজেলা ভিত্তিক সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেছে।মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ উদ্দিন শোভনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত, ...
কওমি মাদ্রাসায় গোলাগুলির প্রমাণ দিলে পুরস্কার

কওমি মাদ্রাসায় গোলাগুলির প্রমাণ দিলে পুরস্কার

বিশেষখবর, স্লাইড
‘কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে’ সরকারের এমন মনোভাবকে চ্যালেঞ্জ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী বলেছেন, কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে মারামারি-গোলাগুলির প্রমাণ দিতে পারলে পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, স্কুল-কলেজে তো দুই দল মারামারি-গোলাগুলি করে, জঙ্গি বললে তাদেরই বলতে হবে। শুক্রবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়ে শফী বলেন, হেফাজত ইসলাম কাউকে গদিতে বসাতে বা নামাতে আন্দোলনে নামেনি। সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা মুসলমান হলে আমাদের ১৩ দফা মেনে নেবে। না মানলে আন্দোলন চালিয়ে যাবে হেফাজত।...
লালমনিরহাটে প্রাইমারী শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: ৩০ জন আটক

লালমনিরহাটে প্রাইমারী শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: ৩০ জন আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্থগিত দ্বিতীয় দফা পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় নারীসহ ৩০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সকলেই সাবেক প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নিকটাত্মীয় বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, প্রশ্নপত্র ফাসের অভিযোগে গত ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। ১৭ জেলা হলো, ঢাকা, রাজবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। দু দফা তারিখ নির্ধারনের পর শুক্রবার পরীক্ষা গ্রহণ করা হয়।শুক্রবার বিকেলে শহরের দোয়েল আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি কক্ষ থেকে তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের নিকট থেকে পরীক্ষার প...
অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবি করলো পরিবার

অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবি করলো পরিবার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে কারা অপহরণ করেছে তা জাতির সামনে প্রকাশ করা জরুরী। একইসাথে কেন অপরহরণ করা হলো কারা এর সাথে জড়িত তার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছে তার পরিবার। বিকেলে ধানমণ্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তার স্ত্রী রিজওয়ানা হাসান।তিনি বলেন, আবু বকর সিদ্দিককে ফিরে পেলেও আমি এবং আমার পরিবার স্বস্তি বা নিরাপদ বোধ করছি না। আমি এখন বুঝতে পারছি অন্য যারা অপহৃত হয়েছে তাদের পরিবার কত কষ্টে আছে। তিনি আরো বলেন, এর আগে যাদের অপহরন করা হয়েছে তাদের বিচার হলে আমার স্বামীকে অপহরনের সাহস কেউ পেতো না। এসময় তার স্বামীও উপস্থিত ছিলেন।তিনি বলেন, কিভাবে অপহরন করা হয়েছে, অপহরনের পর তাকে কোথায় রাখা হয়, কি আচরণ করা হয়েছে সে ব্যাপারে তিনি (তার স্বামী) আদালতে জবান বন্দি দিয়েছেন। আবু বকর সিদ্দিককে অপহরনের পর দ্রুত উদ্ধার করায় তিন...