Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৭

কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৭

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কুমারখালী উপজেলার কালুয়া এলাকায় তরমুজ খেয়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মৃত্যু ও ১৭ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে। অসুস্থদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্মৃতি উপজেলার কালুয়া এলাকার আসকর আলীর মেয়ে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।আহতরা-হলেন আসকর ও তার স্ত্রী রেবেকা, ঝন্টু, রেখা মীম, জীম, আলতাফ, মারুফ, আবুল,কাশেম, নিলুফা, সারুফ, নীলা মোনয়ারা, ফজিলা। এরা সবাই আসকরের আত্মিয়স্বজন।নিহতের চাচা রাসেল বলেন, শনিবার রাতে আসকর ঢাকা থেকে বাড়ি ফেরার সময় কুমারখালী বাজার থেকে একটি বড় ডোরাকাটা তরমুজ কিনে বাড়িতে আসে। রোববার সকালে সেই তরমুজ বাড়ির লোকজনসহ অন্য স্বজনরা খায়। এরপরেই সবার ডায়রিয়া, বমি ও পেট ব্যথা শুরু হয়। দুপুরে এলাকাবা...
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হলেন হায়দার

ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হলেন হায়দার

জাতীয়, সংবাদ শিরোনাম
অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। গত ১৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান গোলাম আরিফ টিপু। তিনি দেশে না আসা পর্যন্ত সৈয়দ হায়দার আলী এ দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহিনুদ্দিন দায়িত্ব পরিবর্তনের এ চিঠিতে স্বাক্ষর করেন।...
কক্সবাজার বিজিবির সদর দফতরে বিস্ফোরণ, আহত ১১

কক্সবাজার বিজিবির সদর দফতরে বিস্ফোরণ, আহত ১১

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিজিবি’র কক্সবাজার সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে বিজিবির ১১ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে অবস্থানরত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবি’র মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। রোববার দুপুরে বিজিবি’র কক্সবাজার সেক্টর সদর দফতরের মাঠে এই ঘটনা ঘটে।জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে বিজিবি’র কক্সবাজার সেক্টর সদর দফতরের মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মদ, চট্রগ্রাম দক্ষিণ-পূর্ব বিজিবির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী, চট্রগ্রাম জোন কমান্ডার মেজর জিয়া, কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান, পুলিশ সুপার...
এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে

এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে

বিশেষখবর, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 'দেশে আইনের শাসনের বদলে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে। আর এই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।' রোববার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভূলুন্ঠিত হয়েছে যে, বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়ানোই শেষ নয়, তাদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও হরণ করা হচ্ছে।' বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, 'জনবিচ্ছিন্ন হয়ে বর্তমান অবৈধ সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিরোধী রাজনৈতিক দলগুলো দমন করতে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সব অঙ্গকে সরকারি দলের অঙ্গসংগঠনে পরিণত করেছে।...
ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ চিকিৎসক নয়

ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ চিকিৎসক নয়

বিশেষখবর, স্লাইড
ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য ও বয়স নির্ধারণের পরীক্ষায় পুরুষ চিকিৎসকদের অংশ না নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ কথা বলেছেন আদালত। রোববার এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। নির্দেশ অনুসারে আদালতে হাজির হলে অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হককে তাকে এ কথা বলেন আদালত। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালককে অব্যাহতি দিয়েছেন আদালত। সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এমএলএসএস নিয়োগ বিষয়ে আদালতের আদেশ কেন মানা হয়নি- তা জানতে চেয়ে গত ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে তলব করেন আদালত। এ আদেশের ভিত্তিতে রোববার আদালতে হাজির হয়ে হাজির হয়ে দুঃখ প্রকাশ করার পরে তাকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেয়া হয়। এ বিষয়ে দ...
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৩২ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৩২ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সারা-দেশ
নীলফামারী জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৩২ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী জানান, গত শুক্রবার রাত আড়াইটার দিকে দক্ষিণ সুটিপাড়া গ্রামের কৃষক আব্দুল মান্নানের বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ৩২ পরিবারের ৯৫টি টিন ও খড়ের ঘর, ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়। এ সময় গ্রামের জালাল উদ্দিনের নগদ তিন লাখ টাকা পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে পাঁচটি গরু ও শতাধিক হাঁস-মুরগি মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেন তিনি । শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে একটি করে কম্বল, নগদ এক হাজার করে টাকা প্রদান করেন। অ...
পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো

পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো

খেলাধুলা, খেলার মাঠ
লা লিগার শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল এলচের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। নিজেদের মাঠে গতকাল প্রথমার্ধটা খুব একটা ভালো কাটেনি অ্যাটলেটিকোর। গোলশূন্য সমতা নিয়েই শেষ হয়েছিল প্রথম ৪৫ মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। কিন্তু নিশ্চিত এই গোলের সুযোগ নষ্ট করেছেন ডেভিড ভিয়া। ৭২ মিনিটের মাথায় সমর্থকদের আর হতাশ করেননি মিরান্ডা। দারুণ এক হেড থেকে গোল করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২০১৩ সালের কোপা ডেল রের ফাইনালেও দলের জয়সূচক গোলটি করেছিলেন এই মিরান্ডা। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে আরেকটি পেনাল্টি পেয়েছে অ্যাটলেটিকো। এবার আর কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে কোনো ভুল হয়নি ডিয়েগো কস্তার। লা লিগার এবারের মৌসুমে এটি ছিল ব্রাজিল বংশোদ্ভূত এই স্প্যানিশ ...
দক্ষিণ কোরিয়ায় ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেনসহ দুই ক্রু গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ায় ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেনসহ দুই ক্রু গ্রেপ্তার

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
৪৭৬ জন যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেন ও দুই ক্রুকে আজ শনিবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা। ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানায়, ক্যাপ্টেন লি জোন সেওকের বিরুদ্ধে খামখেয়ালি, দায়িত্বে অবহেলা, জলসীমা আইন লঙ্ঘনসহ ৫ ধরনের অভিযোগ আনা হয়েছে। একটি স্থানীয় আদালত ক্যাপ্টেন ও তার দুই সহকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেপ্তার করা হয়। ক্যাপ্টেন ছাড়াও ফেরির অপর দুই ক্রু সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থাটি।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ৬৯ বছর বয়সী ক্যাপ্টেন লি জুন-সিওকের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ফেরিটি প্রথম বিপদসংকেত পাঠানোর ৪০ মিনিটের বেশি সময় পরও কেন যাত্রীদের নিজ নিজ আসন ও কক্ষে অবস্থান করতে বলা হয়েছিল? জবাবে লি জুন-সিওক বলেন, ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী ...