Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

বৈশাখেও দেখা নেই কালবৈশাখীর

বৈশাখেও দেখা নেই কালবৈশাখীর

জাতীয়, স্লাইড
এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দু-একটি নিম্নচাপ। এরমধ্যে একটি রূপ নিতে পারে ঘুর্ণিঝড়ে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দু-তিন দিন বজ্রসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী বা বজ্রসহ ঝড় এবং দেশের অন্যত্র তিন-চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হওয়ার কথা। নদ-নদীর প্রবাহ থাকবে স্বাভাবিক।'চলতি মাসের এমনই দীর্ঘ মেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে। কিন্তু দৃশ্যতই ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া পুরো মাসজুড়েই চলছে মৃদূ থেকে মাঝারি মাপের তাপদহের ভোগান্তি। বৈশাখ মাসেও দেখা নেই কালবৈশাখীর, স্বাভাবিক বৃষ্টিপাত তো দূরের কথা। উপরন্তু আবহাওয়া অফিস এখন বলছে, 'ব্যতিক্রমী আবহাওয়ার' কারণে এবার মাসজুড়েই দেশবাসীর দুর্ভোগ চলবে। ঝড়-বৃষ্টিতে গরম কিছুটা কমবে, শিগগিরই এমন সম্ভাবনাও নেই।আবহাওয়াবিদ আরিফ হোসেন সোমবার কালের কণ্ঠকে বলেন, গত কয়েক...
বকেয়ার কারণে মিরপুর জাতীয় স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়ার কারণে মিরপুর জাতীয় স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিশেষখবর, স্লাইড
বিদ্যুত বিল বকেয়ার কারণে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্ন করা হয় আজ সকালে। কিস্তিতে কিছু বকেয়া পরিশোধ করার পর পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। এ সময় তিন ঘণ্টা স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর আগেও এই স্টেডিয়ামের বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডেসকো) এ সংযোগ বিচ্ছিন্ন করে। জানা গেছে, ডেসকো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কাছে এক কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার এ বিষয়ে তাগাদা দেওয়ার পরো অর্থ পরিশোধ করেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। আজ সংযোগ বিচ্ছিন্ন করার পর ১০ লাখ টাকা পরিশোধ করলে সংযোগ ফের লাগিয়ে দেওয়া হয়। বাকি অর্থ পর্যায়ক্রমে শোধ করার প্রতিশ্রুতি দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।শুধু স্টেডিয়ামই নয়, সরকারি অনেক প্রতিষ্ঠানই বিদ্যুতের বিল পরিশোধ করছে না। বকেয়া থাকা ওই সব প্রতিষ্ঠানের ...
ব্রিটেন বাংলাদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায় : ব্রিটিশ হাই কমিশনার

ব্রিটেন বাংলাদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায় : ব্রিটিশ হাই কমিশনার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, ব্রিটেন এদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায়। এ জন্য স্বাধীন মিডিয়া, পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা খুবই জরুরি। তিনি আজ সোমবার সকালে সিলেট নগর ভবনে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এর আগে তিনি সেখানে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রবার্ট গিবসন বলেন, ব্রিটেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দিনে দিনে এ সম্পর্ক আরো গভীর হচ্ছে। ব্রিটেন-বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে কিভাবে আরো গভীর ও কার্যকর করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি ব্রিটেনের সঙ্গে সিলেটের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এখানকার বিপুল মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন। এ জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে সিলেটের গুরুত্ব অত্যধিক। সিলেটে প্রবাসীদের সমস্যাবলি নিয়ে আলোচনা করতে তিনি সিলেট সফর ক...
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

খেলাধুলা, খেলার মাঠ
টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে আবার পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে মহম্মদ হাফিজের উত্তরসূরি হলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ৷ সোমাবার আফ্রিদিকেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নেতা বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক মইন খানকে।বাংলাদেশে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে সেমিফাইনালে তুলতে না-পারায় পাকিস্তান দলের নেতৃত্ব ছাড়েন হাফিজ। সোমবার তাঁর জায়গায় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো আফ্রিদিকে। ৩৪ বছর বয়সি অল-রাউন্ডারের ওপরই আস্থা রাখল পিসিবি ৷এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব ছিল আফ্রিদির হাতেই। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। তার পর টেস্টের পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটেও ন...
পাবনায় ওয়ালিদ হত্যা মামলায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

পাবনায় ওয়ালিদ হত্যা মামলায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

সারা-দেশ
পাবনার বেড়া উপজেলার কিশোর ওয়ালিদ হত্যা মামলার রায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেল ৪টায় পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় প্রদান করেন। রায়ে ১২ আসামির মধ্যে পৃথক ধারায় একজনকে ১৮ বছর, ১০ জনকে ১১ বছর ও একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল কুদ্দুস, বাবলু হোসেন, সরোয়ার, ঠান্টু প্রামানিক, হারেজ আলী, আজাদ হোসেন, আব্দুল হালিম, মিজানুর রহমান, আব্দুল মালেক, আব্দুল জলিল, আবু সামা ও আলামিন হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৮ বছরের সাজাপ্রাপ্ত প্রধান আসামি ঠান্টু পলাতক রয়েছে।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জেলার বেড়া উপজেলার পেঁচাকোলা ওয়াবদা বাঁধের ওপর ২০০২ সালের ১১ জুলাই পূর্ববিরোধের জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ওয়ালিদ মোল্লাকে লোহার রড, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ...
রামেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

রামেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতাল পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে ওই কমিটি গঠন করা হয়। জানা গেছে, রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রামেক অধ্যক্ষ খন্দকার আবু রায়হান, দুজন অধ্যাপক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও রয়েছেন। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ ছেন বলেন, এরই মধ্যেই কমিটির সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে কমিটির সদস্যদের জরুরী বৈঠকে মিলিত হওয়ারর কথা রয়েছে। যত শিগগিরই সম্ভব কমিটি তার কাজ শুরু করবে বলেও জানান তিনি।এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্...
বার্সেলোনা ছাড়ছেন মেসি!

বার্সেলোনা ছাড়ছেন মেসি!

খেলাধুলা, খেলার মাঠ
নতুন মওসুমে লিওনেল মেসিকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা। এমনকি মেসি নিজেও নাকি প্রিয় ক্লাব ছাড়তে রাজি। আন্তর্জাতিক ফুটবলের দলবদলের মাঠে এই জল্পনা ছড়িয়ে পরার পরই মাঠে নেমে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। শোনা যাচ্ছে চারবারের বর্ষসেরা লিওনেল মেসিকে পেতে আড়াইশো মিলিয়ান পাউন্ড দিতে পারে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবটি। এই পরিমাণ টাকা এর আগে কোনও ক্লাব কোনও ফুটবলারের পেছনে খরচ করেনি। সেক্ষেত্রে মেসিই হবেন বিশ্বফুটবলে সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার। পরের দুটো ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার দলে নিতে পারবে না বার্সেলোনা। এই পরিস্থিতিতে মেসির মত ফুটবলারকে বার্সা ছাড়বে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।...
পূর্ব ইউক্রেনে মারাত্মক গোলাগুলির ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া

পূর্ব ইউক্রেনে মারাত্মক গোলাগুলির ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া

আন্তর্জাতিক
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বলেছে, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে 'ইস্টার অস্ত্র বিরতি' ভঙ্গ করে মারাত্মক গোলাগুলির ঘটনায় বিক্ষুব্ধ। বিবৃতিতে কিয়েভের প্রতি আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলার এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয়।রাশিয়ার সাংবাদ সংস্থাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, 'যোদ্ধাদের এই উসকানিতে রুশ পক্ষ ক্ষুব্ধ।'এতে বলা হয়, 'রাশিয়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে ইউক্রেনের কঠোর বাধ্যবাধকতা মেনে চলার ওপর জোর দিচ্ছে।'...