শান্তি চুক্তিতে সই করেছে হামাস ও ফাতাহ আন্দোলন
সমঝোতা অর্জিত হওয়ার পর সংবাদ সম্মেলনে হামাস ও ফাতাহ নেতারা সমঝোতা অর্জিত হওয়ার পর সংবাদ সম্মেলনে হামাস ও ফাতাহ নেতারা। শান্তি চুক্তিতে সই করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও পশ্চিম তীরে সরকার পরিচালনাকারী ফাতাহ আন্দোলন।গাজা উপত্যকায় দু’পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, হামাস ও ফাতাহ আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ঐক্যমত্যের সরকার গঠন করবে।ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফাতাহ’র প্রধান ও স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কথিত শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ফিলিস্তিনি দুই গ্রুপের মধ্যে এ ঐক্যমত্য অর্জিত হলো। সমঝোতার খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে।হামাস ও ফাতাহ কর্মকর্তারা গাজায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী পাঁচ সপ্তা...







