Tuesday, July 28Welcome khabarica24 Online

নাইজেরিয়ায় ১০০ স্কুলছাত্রী অপহরণ

image_73130.nigeria_gun_manbg_679431025
নাইজেরিয়ার বন্দুকধারী একটি দল উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্কুল থেকে ১০০ ছাত্রীকে অপহরণ করেছে। এ সময় ওই বন্দুকধারী দল স্কুলের হোস্টেলের মেয়েদেরকে বন্দুকের মুখে জিম্মি করে লরিতে তুলে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোররাতে দেশটির বোরনো স্টেটের চিবক এলাকায় অবস্থিত একটি স্কুলে এ  হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ইসলামপন্থি জঙ্গি গ্রুপের হতে পারে।
বোরনো রাজ্যের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই স্কুলটি থেকে ১০০টি মেয়েকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। তবে সঠিক সংখ্যাটি নিশ্চিত করা যায়নি, কারণ কিছু কিছু মেয়ে পালিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে গেছে।জানা গেছে, জঙ্গিরা প্রায় সময় স্কুলগুলোকে তাদের টার্গেটে পরিণত করছে। এর আগে গতকাল সোমবারও রাজধানী আবুজায় বোমা হামলায় এই জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়।