Sunday, September 20Welcome khabarica24 Online

গণজাগরণ মঞ্চের এক কর্মীকে কুপিয়ে জখম

image_73094.gonojagoron monch

 

রাজধানীর বাংলামোটরে শিশির আহমেদ নামের গণজাগরণ মঞ্চের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশির গণজাগরণ মঞ্চের কামাল পাশার নেতৃত্বাধীন একাংশেরকর্মী।জানা গেছে, কাঁঠালবাগানের ঢালের পাশে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সামনে শিশিরের ওপর ১০-১২ জন হামলা চালায়। হামলায় চাপাতির কোপে শিশিরের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ইমরান এইচ সরকারের পক্ষের কর্মীরা শিশিরের ওপর হামলা চালিয়েছেন বলে কামাল পাশা অভিযোগ করেছেন। তবে ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন।