Tuesday, July 28Welcome khabarica24 Online

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

image_69147.hottha

 

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (২৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের পালেরহাট বাজার এলাকায় মোহাম্মদ বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার জাফর আহমেদের ছেলে।লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, রাতে রবিউল ইসলাম ওই এলাকার বেপারী বাড়ির সামনের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় খুব কাছ থেকে সস্ত্রাসীরা মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিএনপি সমর্থিত স্থানীয় ফরিদ বাহিনী এ হত্যাকাণ্ড চালিয়েছে।লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।