Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে : সুলতানা কামাল

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে : সুলতানা কামাল

জাতীয়, স্লাইড
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে কেননা বাংলাদেশের জন্মের বিরুদ্ধে এ সংগঠনটি কাজ করেছে, তারা জঙ্গি সংগঠন। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ করেছে তা জনগণের কাছে প্রমাণিত। কুড়িগ্রাম টাউন হলে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত মতবিনিময় সভায় শুক্রবার বিকেল ৫টায় তিনি এ সব কথা বলেন। এসময় অ্যাডভোকেট এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মেম্বার তারেক আলী, স্থানীয় সিপিবি সাধারণ সম্পাদক নুর মোহম্মদ আনসার, বাসদ সমন্বয়ক মোনাব্বের হোসেন মিন্টু। উপজেলা নির্বাচন বিষয়ে সুলতানা কামাল বলেন, নির্বাচন কমিশন বর্তমানে শক্তিশালী হলেও বিভিন্ন ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। আমরা সকলেই সুষ্...
খালেদা জিয়া ও তাঁর ছেলে মিথ্যাবাদী : জয়

খালেদা জিয়া ও তাঁর ছেলে মিথ্যাবাদী : জয়

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার রাতে সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পাতায় এক পোস্টে এ মন্তব্য করেন। সজীব ওয়াজেদ লিখেছেন, ‘বিএনপির নিজেদের ওয়েবসাইটে বলা হয়েছে জেনারেল জিয়াউর রহমান সপ্তম রাষ্ট্রপতি ছিল। সে কখনোই কারও দ্বারা নির্বাচিত হয়নি। সামরিক শাসনের অধীনে সে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। সাংবিধানিক এবং গণতান্ত্রিকভাবে সে কখনোই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল না। সে ছিল এক সামরিক স্বৈরশাসক।’ জয় লিখেছেন,  খালেদা জিয়া এবং তার ছেলে মিথ্যাবাদী। তারা মিথ্যার ওপর ভর করে তাদের সম্পূর্ণ রাজনৈতিক উত্তরাধিকার নির্মাণ করেছে। এমনকি আমাদের মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে যে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু খালেদা সেই মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে যে জিয়াই তা করেছে এবং এটি সে সত্...
হলমার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের তিন মামলা

হলমার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের তিন মামলা

বিশেষখবর
  ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে পৃথক তিনটি অর্থঋণ মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক লিমিডেট। হলমার্কের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ঋণ খেলাপির মামলা দায়ের করে সোনালী ব্যাংক।আজ বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবুল হোসেন এসব মামলা দায়ের করেন। সোনালী ব্যাংকের আইনজীবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ২১ কোটি ১১ লাখ ২২ হাজার ৯০১ টাকা আদায়ের জন্য এ ৩টি মামলা করা হয়েছে বলে তিনি জানান।...
বৈশাখে আসছে ৬৫০ নতুন ট্যাক্সিক্যাব: যোগাযোগমন্ত্রী

বৈশাখে আসছে ৬৫০ নতুন ট্যাক্সিক্যাব: যোগাযোগমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সমন্বয়ে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রাস্তায় নামছে ৬৫০টি নতুন ট্যাক্সিক্যাব। আগামী বৈশাখ মাস থেকে প্রথম অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এ ট্যাক্সিক্যাবগুলোর মধ্যে ৪৭টি গাড়ি রাজধানীর রাস্তায় নামানো হবে। বাকিগুলো জুনের মধ্যে নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর এলেনবাড়ির বিআরটিএ কার্যালয়ে ট্যাক্সিক্যাবগুলো পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিআরটিএ সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া কোম্পানিগুলো সরকারের কাছে কিলোমিটার প্রতি ৬০ টাকা ভাড়া দাবি করেছে। কিন্তু সরকার তাদের প্রস্তাবিত ভাড়া কমিয়ে কিলোমিটার প্রতি ৩৪ টাকা ধার্য্য করে। তবে এর মধ্যে প্রথম দুই কিলোমিটারের ভাড়া পড়বে ১শ টাকা। তবে সরকারের নির্ধারিত এমন ভাড়াকে ‘গলাকাটা ভাড়া’ বলে দাবি করছেন অনেকেই। মন্ত্রী জান...
বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম

বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম

জাতীয়, সংবাদ শিরোনাম
  প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোট সাত হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান এ তথ্য জানিয়েছেন।সাইফুল হাসান বলেন,  সন্ধ্যা  সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ৭ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুত গেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।'   উৎস- কালেরকন্ঠ...
২০১৩ সালে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে, চীনকে নিয়ে উদ্বেগ

২০১৩ সালে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে, চীনকে নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক
  বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। গত বছর কমপক্ষে ৭৭৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যেখানে ২০১২ সালে ৬৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর তালিকায় রয়েছে ইরান, ইরাক, চীন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নাম। ২০১৩ সালে ২২টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ২০১২ সালে ২১টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য দিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে হাজার হাজার নাগরিক মৃত্যুদণ্ডের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা সারা বিশ্বে কার্যকর করা সম্মিলিত মৃত্যুদণ্ডের সংখ্যার চেয়ে অনেক বেশি। কিন্তু, দেশটির সরকার মৃত্যুদণ্ডের প্রকৃত সংখ্যা গোপন রাখায় পরিসংখ্যানে তা স্থান পায়নি। মাত্র ৫৫টি মৃত্যুদণ্ড কার্যকরের কথা স্বীকার করেছে চীন। অন্যদিকে, গত বছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড ক...
নেদারল্যান্ডসকে ৬ রানে হারালো দ.আফ্রিকা

নেদারল্যান্ডসকে ৬ রানে হারালো দ.আফ্রিকা

খেলাধুলা, খেলার মাঠ
রুদ্ধশ্বাস  ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ স্বপ্ন অটুট রাখলো দক্ষিণ আফ্রিকা। এতে আগে ব্যাটিংয়ে ডাচদের ১৪৬ রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়ারা। জবাবে ৮ বল হাতে রেখে ১৩৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
২ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট হতে পারে: মুহিত

২ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট হতে পারে: মুহিত

বিশেষখবর, স্লাইড
  ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট ২ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রাকবাজেট বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে বাজেটের আকার সম্পর্কে তিনি বলেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। তবে নতুন অর্থবছরের বাজেট হতে পারে ২ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি টাকা। এছাড়া বাজেটে পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রাকবাজেট আলোচনায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।নতুন সরকারের প্রথম বাজেটে আগের মতোই কৃষি, মানবসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়ে মুহিত বলেন,...