Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ৪জন নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ৪জন নিহত

সারা-দেশ
বগুড়ায় ট্রেনের ধাক্কায় নসিমন চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে নসিমনের আরো ১০ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত যাত্রীরা হলেন, নসিমন চালক আলম (৪০), যাত্রী নায়েব আলী (৪৫) ও আবু তাহের (৪৫) ও সরোয়ার জাহান (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।   বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনের কাছে উত্তর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাট যাচ্ছিল। ভেলুরপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয় দ্রুতগামী ট্রেনটি।...
রাজনীতি ছাড়ার ঘোষণা রওশন এরশাদের

রাজনীতি ছাড়ার ঘোষণা রওশন এরশাদের

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামীতে আর নির্বাচন করব না। পলিটিকস করব না বলে চিন্তা করছি। যতটুকু আমার করার প্রয়োজন ছিল, করে নিয়েছি। ধৈর্য্য ও সহনশীলতা না থাকলে নেতৃত্ব দেয়া যাবে না। সহনশীলতার অভাবে দেশ নেতৃত্ব শূন্য হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনসটিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন ও ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রওশন এরশাদ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দলীয় কোনো অনুষ্ঠানে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও রওশন এরশাদ একত্র হলেন।রওশন দলের চেয়াম্যান প্রসঙ্গে বলেন, আমাদ...
জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে ৩৩৭ পৃষ্ঠার প্রতিবেদনটি দাখিল করা হয়। প্রতিবেদনে জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ৭ ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে।এরআগে মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতের সিদ্ধান্তেই একাত্তরে রাজাকার, আলবদর, আলশামস, শান্তি বাহিনী গঠন করা হয়। এর জন্য সংগঠন হিসেবে জামায়াত যুদ্ধাপরাধী সংগঠন। এর ফলে জামায়াতের বিচার করা যাবে।তদন্ত সংস্থা জানায়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাতটি ধারায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, জেনেভা কনভেনশন ভঙ্গ, আন্তর্জাতিক আইনের অধীনে অপরা...
বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি : খালেদা জিয়া

বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি : খালেদা জিয়া

বিশেষখবর, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবি করে। তাহলে বিএনপি কী? তিনি বলেন, আসলে বিএনপি হলো প্রকৃত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয়। তারা মুুক্তিযুদ্ধকে সমর্থন করেছে মাত্র। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়াএ কথা বলেন।তিনি বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানকে আমরা ছোট করে দেখিনা, দেখবো না। তবে আমরা তাদের সত্যকে মিথ্যার সঙ্গে মেশাতে দেব না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কৃতিত্ব দেশের মানুষকে না দিয়ে অন্যদের দেয়ার চেষ্টায় থাকে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কাজই ছিল লুটপাট করা। দেশবাসী তা দেখেছে। এদেশের সাত থেকে সাড়ে সাত কোটি মানুষ তা জানে। তিন...
গলা ভাঙায় বাড়িতে যা করবেন…

গলা ভাঙায় বাড়িতে যা করবেন…

সুস্বাস্থ্য
আপাতদৃষ্টে, গলা ভাঙা বা স্বর বসে যাওয়া একটি সাধারণ স্বাস্থ্য-সমস্যা মনে হলেও, আদতে তা নয়। গলা ভাঙ্গাকে অনেকেই খুব একটা গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করেন না। এটা অনেকেরই হয়তো অজানা যে, গলা ভাঙ্গা অনেক সময় মারাত্মক অসুখের উপসর্গের কারণ হতে পারে। সাধারণভাবে, গলা ভাঙ্গার প্রাথমিক কারণ হলো শ্বাসনালীতে সংক্রমণ। নাক, কান ও গলা বিশেষজ্ঞদের মতে, তুলনামূলকভাবে নারীদের গলার স্বর বেশি বসে। নানা কারণে গলা ভাঙতে পারে। যে কোনভাবে ঠাণ্ডা লেগে কিংবা দীর্ঘক্ষণ জোরে কথা বললে গলার স্বর ভাঙতে পারে। গলা ভাঙা প্রতিরোধে সচেতনতাই যথেষ্ট। আর তারপরও যদি গলার স্বর বসে যায়, সেক্ষেত্রে প্রতিকারস্বরূপ বাড়িতেই নিচের যে কোন ব্যবস্থা নিতে পারেন: ১) লবণ পানি দিয়ে গড়গড়া করাটা সবচেয়ে সাধারণ এবং একই সঙ্গে কার্যকর পদ্ধতি। পানি সামান্য গরম করে নিতে পারেন। কারও গলার স্বর বসে গেল, তার উচিত দিনে অন্তত ৪ বার লবণ পানি দিয়ে গড়গড়া করা।...
নিখোঁজ বিমান রহস্য: স্যাটেলাইট চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’

নিখোঁজ বিমান রহস্য: স্যাটেলাইট চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’

আন্তর্জাতিক
  ২৩৯ আরোহী নিয়ে গত ৮ই মার্চ নিখোঁজ বোয়িং-৭৭৭ বিমানের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে ভারত মহাসাগরের একটি অঞ্চল থেকে ধারণকৃত নতুন স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’ পাওয়া গেছে। ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সংস্থার স্যাটেলাইটে ভারত মহাসাগরের ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সম্ভাব্য বস্তুগুলোর ছবি শনাক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এ বস্তুগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কিনা, সে সম্পর্কে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ওই বস্তুগুলোর সঙ্গে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের কোন সাদৃশ্য রয়েছে কিনা, তা জানতে বস্তুগুলোর সুনির্দিষ্ট অবস্থান শনাক্তের পর সেগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।...
কেজরিওয়ালের মুখে পচা ডিম, কালির ছিটা

কেজরিওয়ালের মুখে পচা ডিম, কালির ছিটা

আন্তর্জাতিক
বেশ ভালো রকম আত্মপ্রত্যয় নিয়ে হিন্দুদের পবিত্রভূমি বারাণসীতে নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার উদ্দেশ্য মোদির বিপক্ষে এই আসনে ভোটে দাঁড়ানো। কপালে চন্দনের ফোঁটা আর মুখে মোলায়েম হাসি নিয়ে বেনারস পৌঁছানো মাত্রই মোদির সমর্থকদের পচা ডিমের তোপ এসে লাগল তার ওপর। আচমকা আক্রমণে হতবাক হয়ে গেলেন এএপি প্রধান। তারপর কাশীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির থেকে পূজা অর্চনা শেষে ফেরার পথে উপরি হিসেবে আবার তার ওপর হামলা হল। এবার ডিম নয় কালিতে লেপটে গেল এএপি প্রধানের সহাস্য মুখ। দুই দলেরই পতন চান কেজরিওয়াল : মঙ্গলবার বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে এএপি প্রধান বলেন, বারাণসীর মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখানে কেজরিওয়াল বলেন, দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটে...
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এ নিয়ে বিতর্ক নেই : তারেক রহমান

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এ নিয়ে বিতর্ক নেই : তারেক রহমান

আমিরাত সংস্করণ
জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এনিয়ে কোনো বিতর্ক নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবও এনিয়ে বিতর্ক করেননি, বরং শেখ মুজিবকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষকই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান। এটাই সত্য, আর এটাই ইতিহাস। ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ।বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য ও দলিল উপস্থাপন করে তারেক রহমান বলেন, ৭ই মার্চ কিংবা ২৫ শে মার্চ স্বাধীনতার ঘোষণার পক্ষে একটি প্রমাণও আওয়ামী লীগ উপস্থাপন করতে পারেনি। ৭ মার্চ কিংবা ২৫ মার্চ কোনো তারিখেই শে...