Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাই দুর্গাপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি মোটরবাইক সহ গণচুরি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে ৭টি দোকানে গণচুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (৩১ ডিসেম্বর) আনুমানিক রাত ৪টার দিকে এই গণ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর বাজারে ৭টি দোকানের তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে যায়। বাজারের মুর্শেদ লাইব্রেরী, অহিদুর নবীর কাপড়ের দোকান, জয়নাল হুজুরের মুদি দোকান, রেদোয়ান হার্ডওয়ার, আলাউদ্দিনের মুদি দোকান, আবুল কোম্পানী হার্ডওয়ার, বাবুল কন্টাকটার ডিসকবার মোটর সাইকেল (ফেনী-হ ১১-৮২৫৬) চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা দাবী করেন প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে ব্যবসায়ী রেদোয়ানুল হক জানান, গণচুরির ঘটনা এইবার ছাড়াও অতীতে একাধিকবার ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় আর্সাদুল রহমান বাবুল জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ (যার নম্বর-০১ ) দায়ের করেন। এই বিষয়ে জোরারগঞ্জ থ...

মীরসরাইয়ে কল্পতরু গীতা শিক্ষা নিকেতনের শুভ উদ্ধোধন

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: গত ৯ডিসেম্বর (শুক্রবার) জ্যোতিশ্বর গীতা সংঘ( জ্যোগীশিস) এর পরিচালনায় শ্রী শ্রী রাধা গৌবিন্দ বিগ্রহ মন্দির প্রাঙ্গণের কল্পতরু গীতা শিক্ষা নিকেতনের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান মহাজন বাড়ী কমরআলী,মীরসরাইয়ে গীতার আলো প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি সংস্কৃতি সত্য ও শান্তির অন্বেষনে বিপুল সংখ্যাক সনাতনী ভাই-বোন, ভক্তবৃন্দ, শংকর মঠমিশনের মহারাজদের উপস্থিতিতে সফল ভাবে সম্পন্ন হয়। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে রাধা গৌবিন্দ পুজা, ভোগ, গীতাপাঠ,চন্ডিপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা, জ্যোতি জ্ঞান বই,খাতা, কলম, প্রদান এবং আলোচনা সভা মহাপ্রসাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় ১৪নং হাইতকান্দি ইউনিয়নের পুজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা লোকনাথ পালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বিশ্বজিৎ পাল (মনা) সঞ্চলনায় উক্ত অনুষ্ঠান উদ্ধোধন করেন জ্যোগীশিস এর পরিচালক শ্রীমৎ বিদেহানন্দ মহারাজ, শুভেচ্ছা...

মীরসরাইয়ে চার লক্ষাধিক টাকা নিয়ে এক দম্পতি উধাও

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে সাহেদা বেগম নামে এক প্রতারক প্রতিবেশীদের কাছ থেকে চার লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়ে গেছে। স্বামী এবং পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ায় পাওনাদাররা চরম বিপাকে রয়েছে। জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী অজিবা খাতুন জানান, তাদের প্রতিবেশি সাহেদা আক্তার তার স্বামীকে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নেয়। তার কাছ থেকে (অজিবা খাতুন) ৪৫ হাজার টাকা, আমেনা খাতুন থেকে ১ লক্ষ বিশ হাজার টাকা, মফিজুল থেকে ৮ হাজার টাকা, পারভীন আক্তার থেকে ২৬ হাজার টাকা, শিমুল এর কাছ থেকে ১ লক্ষ টাকা, সুর জাহানের কাছ থেকে ২০ হাজার টাকা, নাছিমার ২০ হাজার, শিরিনার ২০ হাজার, সহ আরো কয়েকজন থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা ধার নেয়। স্বামী বিদেশ গেলে ওই টাকা শোধ করে দেয়ার কথা বলে টাকা ধার নিলেও গত কি...

মীরসরাইয়ে জাতীয়তাবাদী কৃষকদল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে জাতীয়তাবাদী কৃষকদল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ ১২ ডিসেম্বর(সোমবার) মীরসরাই উপজেলার খানকা-এ লতিফীয়া সন্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী কৃষকদল মীরসরাই উপজেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ন-আহ্বায়ক নুরুল আলম মেম্বারের সঞ্চলনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদল সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, আরো বক্তব্য রাখেন জেলা সদস্য মোরশেদ, জাফর মেম্বার,ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, উপজেলার যুগ্ন আহ্বায়ক মহি উদ্দিন আহম্মেদ, যুগ্ন আহ্বায়ক আজিজুল হক মেম্বার, ইউছুপ জমিদার, মীরসরাই উপজেলার জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, ১৪নং হাইতকান্দি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি মহি উদ্দিন মেম্বার, ৯নং মীরসরাই সদর ইউনিনের সভাপতি আজমল হোসেন, ১০নং মিঠানালা ইউনিয়নের সভ...

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের নতুন অধ্যক্ষ মোঃ আমিনুর রসুল

মীরসরাই, স্লাইড
কলেজ প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ের আবুতোরাবে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মোঃ আমিনুর রসুল। সম্প্রতি তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এর পূর্বে সুনামের সাথে দীর্ঘ নয় মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের সিনিয়র প্রভাষক আবচার উদ্দিন। ঐতিহ্যবাহী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। প্রতিষ্ঠার শুরু থেকে আমিনুর রসুল হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তাঁর স্ত্রী খালেছা খানম করেরহাট গণিয়াতুল উলুম হোছাইনিয়া আলিয়া মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে এই তার এক কন্যা সন্তানের জনক-জননী। বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন বলেন, মোঃ আমিনুর রসুল দীর্ঘ সময়ে কলেজের শি...

মীরসরাইয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মীরসরাই, স্লাইড
খবরিকা রিপোর্ট : আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন ২০১৬ অনুষ্ঠান, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত মীরসরাই ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক প্রিয়তোষ নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, মীরসরাই ডিগ্রী কলেজের সভাপতি ডা: জামশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভ...

মীরসরাইয়ে বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠান গত শনিবার দুপুরে দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালী বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিজয়া পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, মহাপ্রসাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবুল সেনের সভাপতিত্বে ও রাজিব মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মীরসরাই পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীলিপ বণিক, মীরসরাই কেন্দ্রীয় শ্রীশ্রী জগদ্বীশ্বরী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, উত্তরজেলা অখন্ড মন্ডলী সংগঠনের সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক হৃদয় রঞ্জন দে, মীরসরাই পূজা কমিটির সাংগঠ...
মীরসরাইয়ে ভিটামিন এ+ ক্যাপসুল ২০১৬ এর ২য় রাউন্ট খাওয়ানোর কর্মসুচি পালন

মীরসরাইয়ে ভিটামিন এ+ ক্যাপসুল ২০১৬ এর ২য় রাউন্ট খাওয়ানোর কর্মসুচি পালন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
রনজিত ধর : সারাদেশের মত চট্টগ্রামের মীরসরাইয়ে ও জাতীয় ভিটামিন এ+ ক্যাপসুল ২০১৬ এর ২য় রাউন্ট খাওয়ানোর কর্মসুচি পালন করা হয়েছে। মীরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্দ্যের্গে উপজেলার স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবকদের সমন্ময়ে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি কেন্দ্র সুচারুপে এই কর্মসুচি পালন করা হয়। শিশু রোগ প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে ৬ মাস-১১ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল এবং ১বছর থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। সরজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় শিশুরা তাদের মা-বাবা,ভাই-বোনদের কোলে করে নিয়ে এসে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়াচ্ছেন। বিভিন্ন কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবকদের সাথে আালাপ করে জানা যায় ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানোর  ব্যাপরের আগের থেকে সচেতনতা বৃদ্ধি পেয়েছেন বলে তারা মনে করেন।...