মীরসরাইয়ে অজ্ঞাত মহিলাটি কে?
নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাইয়ের জোরারগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে অজ্ঞাত এক মহিলা গত ১৫ দিন ধরে অবস্থান করছে। ৩০ উর্দ্ধ এই মহিলাটি সারাদিন কাগজে লিখে, কাউকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। জিজ্ঞেস করলে সামান্য উত্তর দেয়। মহিলাটির সাথে একটি বস্তাও রয়েছে। মাঝে মাঝে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মচারীরা খাওয়ালেও প্রায় সময় খেয়ে না খেয়ে ঠান্ডা কনকনে শীতের রাতে খোলা আকাশের নীচে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। পরনে হলুদ সুয়েটার, প্রিন্টের ওড়না ও কালো বোরকা। মহিলাটির নাম জিজ্ঞেস করলে তার নাম শিরিন বলে জানান। স্বামী ব্যাংকের চাকুরীজীবি, দুই ছেলে মেয়ের মধ্যে ছেলে নবম শ্রেণি ও মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বাসা বন্দরটিলা আলী শাহ্ মাজার সংলগ্ন বললেও সঠিক ঠিকানা জানাতে পারেনি। জানাতে পারেনি স্বামী এবং সন্তানের নামও। তবে ঝগড়া করে পায়ে হেঁটে এতদূর এসেছে বলে চলিত ভাষায় তিনি জানান। এই মহিলা কে? আচরণ দেখে মা...

