Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইয়ে বাস চাপায় যুবক নিহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি ॥ মীরসরাইয়ের ছোটকমলদহ এলাকায় বাস চাপায় এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৩টায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তৌহিদুর রহমান সৌরভ (২৫) সিপি বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। সে মীরসরাইয়ের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মাহমুদুর রহমানের পুত্র। জানা গেছে, গত ২ ডিসেম্বর দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহের সিপি এলাকায় মহাসড়ক পারাপারের সময় উত্তরা পরিবহনের একটি বাস সৌরভকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে প্রেরণ করে। আইসিউতে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, দূর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে আমরা একটি মামলা দায়ের করবো।...

মীরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল লিঃ ও ম্যাক্স ডায়গনষ্টিক লিঃ এর উদ্দ্যেগে এবং মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের উদ্দ্যেগে আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল ৬ জানুয়ারী(শুক্রবার) উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে উক্ত চিকিৎসা সেবার উদ্ধোধনী অনুষ্ঠানে খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহম্মদ হোসেনের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম ইরান এর সঞ্চলনায় উদ্ধোধন করেন ১২নং খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ চৌধুরী । বক্তব্য রাখেন নিজামপুর ব্শ্বিবিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, মেডিসিন বিভাগের ডাঃ পঞ্চানন চক্রবর্তী, ডাঃ মোঃ আরিফ হোসেন, এডমিন ম্যানেজার ওজিদ দে। এতে রোগীদের মাঝে পাঁচ স্তরের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ম্যাক্স হসপিটাল লিঃ এর মেডিসিন বিভাগের ডাঃ আ.স.ম লুৎফুল কবির(শিমুল), ডাঃ মোঃ আবদুল হামিদ সাগর, হৃদরোগ বিভাগের ডাক্তার অধ্যাপক ...

মীরসরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে ৪টি বসতঘর ভষ্মিভূত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বসতঘরে সিলিন্ডার স্থাপনের সময় বিস্ফোরণে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডর পদুয়া গ্রামের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হক সাহেবের বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায় আসিফ উদ্দিনের বসতঘর। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে  ৪টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আবদুল্লাহ জানান,  সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ির ৪টি বসতঘর ভষ্মিভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।...

মীরসরাইয়ে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে ৩২ জন প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় মীরসরাই পৌর সম্মেলন কক্ষে উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর জহির উদ্দিন, ইকবাল হোসেন, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক জোবায়ের ফারুক লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০টি হুইল চেয়ার, ৭ জোড়া ক্র্যাচ, ৩টি স্পেশাল চেয়ার, ৬টি সেলাই মেশিন ও  ৬টি সাদা ছড়ি বিতরণ করা হয়।...

মীরসরাইতে পৃথক গাড়ীচাপায় অজ্ঞাত মহিলা ও বৃদ্ধ পথচারি নিহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় পৃথক দূর্ঘটনায় একজন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন মহিলা ও বৃদ্ধ পথচারি নিহত হয়েছে। মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানায় সোমবার ( ২ জানুয়ারী) ভোরে মহাসড়কের মীরসরাই পৌরসভার বাদামতলি এলাকায় একটি অজ্ঞাত গাড়ীর চাপায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। এলাকাবাসী একটি অজ্ঞাত ছিন্নভিন্ন মৃতদেহ এর খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানায় প্রত্যক্ষদর্শিদের মতে গত কয়েকদিন ধরেই মানষিক ভারসাম্যহীন এই মহিলা এই এলাকায় ঘুরছিল। আজ মহাসড়কে অজ্ঞাত গাড়ী চাপায় নিহত হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেলে ও পুলিশ মৃতদেহ পোষ্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে। এদিকে পৃথক দূর্ঘটনায় উপজেলার ছোট কমলদহ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। তার নাম মোঃ নুরুজ্জামান (৭৫)। জোরারগঞ্জ হা...

মীরসরাইতে নতুন বই বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি : মীরসরাইয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ‘নতুন বছর নতুন দিন/নতুন বইয়ে হউক রঙিন’ শ্লোগানে রবিবার (প্রহেলা জানুয়ারী) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। এই বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০ হাজার নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজগর আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: হায়ুতুন্নবী ও মো: আবু তোয়াব মজুতদার পলাশ, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মনজুর ...

সেনাবাহিনীর উচ্চ পদস্ত কর্মকর্তা হতে চায় মীরসরাইয়ের ইফাজ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
পথিক আনোয়ার: ইয়ামিনুল বিন কবির ইফাজ মীরসরাই সরকারী মডেল পাইলট স্কুল থেকে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। সে ব্যবসায়ী মিয়া মোঃ হুমায়ুন কবির ও মীরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাফিয়া আক্তার (বি,এস সি) এর বড় সন্তান। ইফাজ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) তেও গোল্ডেন প্লাস পেয়েছিলো। সে বড় হয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চায়। ইফাজ সবার কাছে দোয়া প্রার্থী।...

মীরসরাইয়ে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) সকালে মীরসরাই উপজেলা, মীরসরাই ডিগ্রী কলেজ ও বারইয়ারহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে মীর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ মো: ফোরকান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্থকৃত) নুরুল আমিন। ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও সেলিম উদ্দিনের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়াক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মুসা চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মেম্বার, মীরসরা...