নিজস্ব প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় পৃথক দূর্ঘটনায় একজন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন মহিলা ও বৃদ্ধ পথচারি নিহত হয়েছে।
মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানায় সোমবার ( ২ জানুয়ারী) ভোরে মহাসড়কের মীরসরাই পৌরসভার বাদামতলি এলাকায় একটি অজ্ঞাত গাড়ীর চাপায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। এলাকাবাসী একটি অজ্ঞাত ছিন্নভিন্ন মৃতদেহ এর খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানায় প্রত্যক্ষদর্শিদের মতে গত কয়েকদিন ধরেই মানষিক ভারসাম্যহীন এই মহিলা এই এলাকায় ঘুরছিল। আজ মহাসড়কে অজ্ঞাত গাড়ী চাপায় নিহত হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেলে ও পুলিশ মৃতদেহ পোষ্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে।
এদিকে পৃথক দূর্ঘটনায় উপজেলার ছোট কমলদহ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। তার নাম মোঃ নুরুজ্জামান (৭৫)। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান সোমবার (০২ জানুয়ারী) বেলা ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কমলদহ উত্তর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে। সোমবার বিকেলে আছরের নামাজের পর তাকে দাফন করা হয়েছে।
নুরুজ্জামান বড়দারোগাহাট থেকে বাজার করে বাড়ি যাচ্ছিলো। রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতবাহী একটি বাস ( নং ঢাকা মেট্রো ব ১৪-৮২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। হাইওয়ে পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে আসলে ও চালক পালিয়ে গেছে। এই ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

