Tuesday, July 28Welcome khabarica24 Online

ওমরাহ যাচ্ছেন সাংবাদিক মাহবুব পলাশ : দোয়া প্রার্থনা

mirsarai-omrah

webনিজস্ব প্রতিবেদক:: পাক্ষিক খবরিকা সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ পবিত্র ওমরাহ্ হজ্ব পালনে সৌদিআরব এর মক্কা ও মদীনা যাচ্ছেন।
স্থানীয় বাকী হুজুরের হজ্ব কাফেলার সূচি অনুযায়ী ৩ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি ফ্লাইটে তিনি পবিত্র মদীনা শরীফে যাবেন। সেখান থেকে নবীজি ( সঃ) এর রওজা মোবারক জেয়ারত শেষে মক্কা শরীফ গম করে পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে আগামী ১৮ জানুয়ারী রাতের ফ্লাইটে রওনা হয়ে ১৯ জানুয়ারী পূনরায় বাংলাদেশ ফেরত আসার নির্ধারিত দিন। পবিত্র ওমরাহ পালনকালে পাক্ষিক খবরিকা ও খবরিকা ২৪ এর সম্পাদনার সকল দায়িত্ব পালন করবেন খবরিকার নির্বাহী সম্পাদক রাজিব মজুমদার। এছাড়া দৈনিক যুগান্তর এবং দৈনিক আজাদী অফিস থেকে মঞ্জুরকৃত ছুটিতে উক্ত পত্রিকাদ্বয়ের ভারপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে ও দায়িত্ব পালন করবেন সাংবাদিক রাজিব মজুমদার।