Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠিত

mirsarai-puja-commety-pic

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠান গত শনিবার দুপুরে দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালী বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিজয়া পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, মহাপ্রসাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবুল সেনের সভাপতিত্বে ও রাজিব মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মীরসরাই পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীলিপ বণিক, মীরসরাই কেন্দ্রীয় শ্রীশ্রী জগদ্বীশ্বরী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, উত্তরজেলা অখন্ড মন্ডলী সংগঠনের সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক হৃদয় রঞ্জন দে, মীরসরাই পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক সজল শীল, ৩নং জোরারগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি গোপাল নাথ, তরণী বণিক, মিহির চন্দ্র দে, বিধান কর, সাধারণ সম্পাদক সেবক বৈদ্য রাজু, সাংগঠনিক সম্পাদক সুপ্লব বণিক ননাই, সহ-সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, সদস্য সুভাষ চৌধুরী, সঞ্জয় দাশ প্রমুখ।