Thursday, February 26Welcome khabarica24 Online

Uncategorized

বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Uncategorized, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  বিশেষ প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। পোস্টে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’ ‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’ পোস্টে আরও বলা হয়, ‘আমাদের অভিভাবকদ...
মীরসরাই ট্র্যাজেডির ১৩ বছর পালিত

মীরসরাই ট্র্যাজেডির ১৩ বছর পালিত

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ডেস্ক : ১১ই জুলাই মীরসরাইবাসির জন্য একটি বেদনার্ত দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব সড়কে সেই রাক্ষুসে খাদে ট্রাক উল্টে ৪৫ টি তাজা প্রাণ হারানোর ভয়াল ঘটনার দিনটিকে শ্রদ্ধাভরে স্মরন করলো সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বড়তাকিয়া আবুতোরাবে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রবৃন্দের স্মরনে নির্মিত স্মৃতি স্মারক ‘’আবেগ’’ এ পুস্পস্তবক অর্পন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন । উল্লেখ্য যে, উক্ত ট্রাজেডির ঘটনার সময় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহতদেও পরিবারের সাথে তৎকালীন সময়ে তাঁর অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আজ ১০ই জুলাই বুধবার সকাল ১১টায় পুস্পস্তবক অর্পন শেষে আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয় । এতে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন তার বক্তব্...
মীরসরাইয়ে নিচু এলাকা প্লাবিত, ঢুবে গেছে রাস্তাঘাট

মীরসরাইয়ে নিচু এলাকা প্লাবিত, ঢুবে গেছে রাস্তাঘাট

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ডেস্ক : টানা বর্ষণের ফলে পাহাড়ী ঢলে ডুবে গেছে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট । মঙ্গলবার ( ২ জুলাই) বিকেল নাগাদ অনেক এলাকার রাস্তাঘাট এখনো পানির নীচে রয়েছে। এখনো বড় ধরনের ক্ষতি না হলে ও বর্ষন অব্যাহত থাকলে বাড়তে পারে ক্ষয়ক্ষতি। সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ও ভারি বর্ষন অব্যাহত। বিশেষ করে মঙ্গলবার ( ২ জুলাই) ভোর থেকে লাগাতার ভারি বর্ষনের ফলে পাহাড়ী ঢলে ডুবে গেছে মীরসরাই পৌরসদরের ষ্টেডিয়াম টু তালবাড়িয়া সড়কটি। এতে নিয়মিত পথচারি ও যানবাহনগুলো রাস্তার উপর উঠে যাওয়া হাটুপানিতে যাতায়াত করতে হচ্ছে। এই বিষয়ে উক্ত এলাকা মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবায়দুর রহমান বলেন ভারী বৃষ্টি হলে এখানে প্রায়ই সবই ঢুবে যায়। একদিকে নিচু রাস্তা অপরদিকে পানি অপসারনের ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে বলেন স্বীকা...

লেবুতে চার্জ হবে মোবাইল ফোন!

Uncategorized, বিজ্ঞান-প্রযুক্তি
মোবাইল ফোন ছাড়া আজকাল এক মুহূর্তও চিন্তা করা যায় না। তাই অনেক সময় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। হাতের কাছে চার্জার থাকলেও বিদ্যুৎ না থাকলে চার্জ দেয়া অনেক সময় সম্ভব হয় না। এতে জরুরি কাজ আটকে যায়। এ সমস্যার সমাধানে অবশ্য 'পাওয়ার ব্যাংক' নামক যন্ত্রের বাজার ক্রমশ বাড়ছে। কিন্তু ভুলক্রমে যদি 'পাওয়ার ব্যাংক' সঙ্গে নেওয়া না হয় কিংবা কারো 'পাওয়ার ব্যাংক' সঙ্গে রাখার অভ্যাসই না থাকে। তা হলে? সমস্যাটির সমাধান হতে পারে মাত্র একটি লেবু দিয়ে! হ্যাঁ, এমনই দাবি করা হয়েছে জি-নিউজের এক প্রতিবেদনে। এতে বলা হচ্ছে, একটি পাতিলেবুই নাকি মোবাইল ফোন চার্জ দিতে যথেষ্ট। অভিনব পন্থায় এই চার্জ দেয়ার বিষয়টি হয়তো অনেকের বিশ্বাস হবে না। এ জন্য প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, লেবুটি ঠিক মাঝ বরাবর দুই টুকরা করে কাটেন এক ব্যক্তি। তারপর লেবুর দুটি অংশে চার্জারে...

ফেসবুক ও ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে যা বললেন জাকারবার্গ

Uncategorized, বিজ্ঞান-প্রযুক্তি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি জার্মানি গিয়েছিলেন এক সফরে। এ সফরে তিনি ফেসবুক, ভার্চুয়াল রিয়ালিটি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানা কথা বলেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। জার্মানি সফরের সময় ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান বার্লিনে অ্যাক্সেল স্পিংগার অ্যাওয়ার্ড অর্জন করেন। এ সময় তিনি বার্লিন নগরীকে খুব পছন্দ করেন বলেও জানান। এছাড়া ফেসবুক মিশনের সঙ্গে বার্লিনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান। বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ সম্পর্কে জাকারবার্গ জানান, তিনি বাস্তবে বিভিন্ন স্থানে বিনিয়োগ করতে আগ্রহী নন। এটি তার ফেসবুকের আগ্রহ থেকে বিক্ষিপ্ত করতে পারে বলে মনে করেন। কিছুদিন আগেই ফেসবুক ওকুলাস রিফট নামে একটি প্রতিষ্ঠানে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি মূলত ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে...

মীরসরাইয়ের বারইয়ারহাটে স্বর্ণ দোকান লুটের ঘটনায় গ্রেপ্তার ১ ডাকাত

Uncategorized
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের স্বর্ন দোকান শামীম জুয়েলার্সে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সম্পৃক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কৃমকর্তা ওসি জাহিদুল কবির। তবে কৌশলগত কারনে গ্রেফতারকৃতের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি। জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র জানান, ঘটনার রাতে এ বিষয়ে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শামিম জুয়েলার্সের সিসি টিভিতে ধরা পড়া ডাকাতির ঘটনার ফুটেজ ও পৌর বাজারের ভিবিন্ন ফয়েন্টে বসানো সিসি টিভি ফুটেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন ফুটেজ সংগ্রহ ও সেগুলো যাচাই-বাচাই বিশ্লেষন করে সংশ্লিষ্ট ডাকাতদের সনাক্ততে করতে সক্ষম হয়। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের নেতৃত্বে ডাকাতির মালামাল উদ্ধার ও সম্পৃক্তদের গ্রেফতার করতে দেশের ফেনী, চট্টগ্রাম, লক্ষিপ...