আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিয়ে নতুন এক ইতিহাস গড়তে আজ রবিবার ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। অবশ্য নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েই ১৩তম এশিয়ার কাপ টি২০ ক্রিকেটের ফাইনালে ওঠেছে স্বাগতিক বাংলাদেশ। এখন টাইগারদের স্বপ্ন প্রথমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরা। তাই ফাইনালেও ভারতের সামনে নিজেদের সেরা পারফরমেন্সটা প্রদর্শনে মুখিয়ে আছে মাশরাফির দল। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের স্বপ্ন পূরণের ফাইনালটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
২০১২ সালের এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। মাত্র ২ রানে ম্যাচ হেরে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেনি টাইগাররা। তবে গেল বছর থেকে ওয়ানডে ফরম্যাটে বহুগুনে বদলে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের পাশাপাশি ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিজেদের বদলে যাবার প্রমাণটা হ...
