Monday, July 27Welcome khabarica24 Online

Uncategorized

মীরসরাইয়ে একের পর এক ভরাট হচ্ছে পুকুর-দীঘি

Uncategorized, জাতীয়, মীরসরাই, সারা-দেশ
রণজিত ধর::: অদৃশ্য ক্ষমতা বলে মীরসরাই উপজেলা সদরে প্রশাসনের সামনেই সংঘবদ্ধ একটি সিন্ডিকেট একের পর এক পুরোনা পুকুর-দীঘি ভরাট করেই যাচ্ছে। এইসব ভূমিদস্যু চক্রের দৃষ্টি যেখানে পড়ছে সেখানেই হার মানছে নিয়ম বিধিবিধান বা আইন। আর এখন মীরসরাই পৌর সদরেই পরিবেশ আইন অমান্য করে পুরনো একটি দীঘি ভরাট করার আয়োজন প্রায় চড়ান্তই। গতকাল শুক্রবার পর্যন্ত মীরসরাই সদরের পুরনো দীঘিটি ভরাটের নানা আয়োজন লক্ষ্য করা গেছে। মীরসরাই পৌর সদরের কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় থাকা কয়েকজন জামায়াত নেতা এমন আইন অমান্য করছেন দৌর্দ- প্রতাপের সঙ্গে। এই বিষয়ে আওয়ামী লীগ নেতাগণ বলছেন, আমরা ওদের সঙ্গে আংশিক অংশের ব্যবসায় আছি, তবে ওদের বেআইনি কাজের সঙ্গে নেই। ইতোমধ্যে মীরসরাইয়ের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি পুরোনো পুকুর ভরাট করেছে ভিন্ন ভিন্ন চক্র। অবশেষে মীরসরাইয়ের (বিএনপি থেকে নির্বাচিত) সাবেক সংসদ সদস্য এমএ জিন্না...

প্রত্যেক উপজেলায় সরকারি কলেজ করা হবে: প্রধানমন্ত্রী

Uncategorized
খবরিকা ডেস্ক: দেশের প্রতিটি উপজেলার একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা দেড়টায় সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাখাতে উন্নতি করছে। দেশে এখনো পর্যন্ত যেসব উপজেলায় সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়নি, সে সব উপজেলার একটি করে সরকার স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে।’ যুগোপযোগী শিক্ষার প্রতি বর্তমান সরকারের দৃষ্টি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমাদের ছেলেমেয়েরা মেধাবী। তাদের মেধা বিকাশের সব চেষ্টা করছে সরকার।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। একসময় সিলেটে শিক্ষার হার সবচেয়ে কম ছিল। সিলেটের শিক্ষাকে এগিয়ে নিতে এখান থেকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।’ শিক্ষামন্ত্রীর প্র...

চট্টগ্রামে পৌঁছেনি প্রাথমিকের ৫০ শতাংশ বই

Uncategorized
বই উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। বন্দরনগরী চট্টগ্রামে এরই মধ্যে মাধ্যমিক পর্যায়ের নতুন বই পৌঁছেছে শতভাগ। তবে প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত পৌঁছেছে ৫০ শতাংশের কম বই। স্কুলগুলোতে চাহিদা অনুযায়ী বই আসেনি বলে শিক্ষকরা নিশ্চিত করলেও, উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা করছেন শিক্ষা কর্মকর্তারা। দরজায় কড়া নাড়ছে প্রাণের বই উৎসব। সেই বর্ণিল উৎসবে মেতে ওঠার অপেক্ষায় প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা। কিন্তু উৎসব নিয়ে দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না শিক্ষকদের। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে ৫১ লাখ ৭৫ হাজার বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত এসেছে ২৩ লাখ ৮০ হাজার বই। চট্টগ্রাম সরকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দীন চৌধুরী বলেন, উৎসবের আগেই নতুন বই পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। চট্টগ্রাম বন্দর থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, আমরা আশা করছি এই সপ্তাহের ম...
পার্থে মামুনুলদের নিবিড় অনুশীলন

পার্থে মামুনুলদের নিবিড় অনুশীলন

Uncategorized, খেলার মাঠ
ঝে আর মাত্র একদিনের অপেক্ষা। এরপরই পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো কোন ফুটবল ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। তবে এটি নিছক কোন প্রীতি ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আগামী তিন সেপ্টেম্বর রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে বি গ্রুপের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে পার্থে চলছে বাংলাদেশ দলের নিবিড় অনুশীলন। মঙ্গলবার পার্থের সকার ক্লাব গ্রাউন্ডে প্রায় ঘন্টা দুয়েকের কঠোর অনুশীলন করেছে মামুনুল শিবির। দলের সব খেলোয়াড়ই বেশ উজ্জীবিত অস্ট্রেলিয়া ম্যাচের আগে। সবাই মানসিক ও শারিরীকভাবে ফিট। কোন ইনজুরির সমস্যা এখন পর্যন্ত মাথা চাড়া দিয়ে ওঠে নাই। আগামীকাল বুধবার বাংলাদেশ দল অনুশীলন করবে এনআইবি স্টেডিয়াম গ্রাউন্ডে। এখানেই হবে সেই ম্যাচটি। প্রতিদিন ঘন্টা দুয়েক প্র্যাকটিস করলেও কাল ক্রুইফ শিবির অনুশীলন করবে...
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Uncategorized, খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হওয়া ফাইনালে নির্ধারিত সময়ে দু'দল ১-১ সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এ পর্যায়ে বাংলাদেশ প্রথম চার কিশোর ফুটবলারই নিজের শর্ট থেকে গোল আদায় করে নেন।অন্যদিকে, ভারতের প্রথম দু'জন ফুটবলার বাংলাদেশি জালে বল জড়াতে পারলেও তৃতীয়জনের শর্ট লক্ষভ্রষ্ট হয়ে ফিরে আসে। আর চতুর্থ শর্টটি বাংলাদেশি গোলকিপায় ফয়সল আহমেদ ঠেকিয়ে দিলে আনন্দে ভাসে শাওন, ফাহিম ও ফয়সালরা।এর আগে, বিকেলে বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে গোলের দেখা পেতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ ও ভারত দুই দলই। কিন্তু গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের খেলা তাই গোলশূন্যভাবেই শেষ হয়।বিরতির পর প্রথার্ধের মতো শুরু থেকেই আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪৬ মিনিটে মোহাম্মদ শাওনে...

মিরসরাইয়ে ১২নং খৈয়াছরা মুক্তিযোদ্ধা কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সফিউল্লাহ কমান্ডার তাজুল ইসলাম মেম্বার ডেপুটি কমান্ডার

Uncategorized
মিরসরাই প্রতিনিধি : মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চট্টগ্রাম জেলার মিরসরাই শাখার ১২নং খৈয়াছরা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেল ৩টায় উপজেলার বড়তাকিয়াস্থ ইবা কমিউনিটি সেন্টারে অুনষ্ঠিত হয়। সম্মেলনের ১ম পর্বে খৈয়াছরা ইউনিয়নের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় এবং মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আলহাজ্ব কবির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার জামাল উল্লাহ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এমদাদুল হক চৌধূরী, জাহাঙ্গির কবির ভূঁইয়া, খৈয়াছরা ইউনিয়ন কমান্ডার সফিউল্লাহ, উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার এম কামাল পাশা, নজরুল ইসলাম, আব্দুল মোতালেব ভূঁইয়া, ফজলুল করিম, মিরসরাই উপজেলা ডেপুটি কমান্ডার আলহাজ্ব আবুল হাসেম, বিশিষ্ট কলামিষ্ট ও নাট্যকার মঈন উদ্দিন আহম্মেদ চৌধূ...

অপপ্রচার ও ৯ টি ট্রাক ডাকাতি নিয়ে মীরসরাইতে সিপির সংবাদ সম্মেলন

Uncategorized
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলাস্থ কমলদহ কর্পোরেট অফিসে দেশের শীর্ষ স্থানীয় পোল্ট্রি হ্যাচারী ফার্ম সিপি বাংলাদেশ এর উর্দ্ধতন কমকর্তা ও পরিচালক গন গতকাল বৃহস্প্রতিবার (২১ মে) বিকাল ৪টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন । গত বুধবার ভোর রাতে সিপির ৯টি ট্রাকে ডাকাতি ও আড়াই লক্ষ টাকা লুটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার জন্য স্থানীয় পোল্ট্রি এসোসিয়েশানকে দায়ী করে সিপি উপদেষ্ঠা ও পরিচালকগন বলেন আমরা এই দেশে থাইল্যান্ড থেকে বিনিয়োগ করতে এসেছি। ৯৫ শতাংশ বাংলাদেশী কাজ করছে এই ফার্ম গুলোতে। অথচ কিছু চক্রান্তকারি আমাদের ক্ষতি করার জন্য সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা আমাদের ৯ টি ট্রাকে ও ডাকাতি ঘটিয়েছে। উক্ত মতবিনিময়কালে সিপি কোম্পানীর এভিপি মার্কেটিং পিয়াওয়াট কিচারোয়েন, উপদেষ্টা মাহবুব চৌধুরী, জেনারেল ম্যানেজার আব্দুল মায়িদ, সিপি’র প্রজেক্ট ম্যানাজার রকিবুল হাসান, মীরসরাই উপজ...

মীরসরাইয়ে দিনে দুপুরে দূর্ধর্ষ ডাকাতি!

Uncategorized
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় জোরারগঞ্জ বাজারে অবস্থিত তানিয়া ম্যানশনে এই দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। জানা গেছে, আফরোজা আক্তার (৩০) তার স্বামী এনায়েত উল্ল্যাহ প্রবাসে থাকায় তিন সন্তান নিয়ে তিনি তানিয়া ম্যানশনে বাসা ভাড়া থাকেন। ঘটনার সময় তার বড় দুটি সন্তান বিদ্যালয়ে থাকায় তিনি ৮মাস বয়সী শিশু সন্তান মুহিতকে নিয়ে ঘরে একাই ছিলেন। সকাল ১০টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩ যুবক দরজার কলিংবেল চাপলে ভেতর থেকে গৃহকর্তী পরিচিত জন ভেবে দরজা খুলে দেয়। এসময় ডাকাতদল ঘর ভাড়া নিতে এসেছে বলে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এসময় তিনি চিৎকার করতে চাইলে, ডাকাতদল তার শিশু সন্তান মুহিনের গলায় অ...