Wednesday, February 25Welcome khabarica24 Online

Uncategorized

কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ৯০০ কেজির “কালো মানিক” দাম হাঁকানো হয়েছে ১৩ লক্ষ টাকা

Uncategorized
মামুন নজরুল  প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে চট্টগ্রামের মীরসরাই  উপজেলার আবুতোরাব হাজী এগ্রো সাড়ে ২২ মন ওজনের ‘কালো মানিক’। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত এই বিশাল দানব আকৃতির ফ্রিজিয়ান জাতের গরু ‘কালো মানিক’। আর এই ‘কালো মানিক’ মীরসরাই উপজেলায় এখন আলোচনার তুঙ্গে রয়েছে। চলতি বছর উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে গরুটি। মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো আশরাফ উদ্দিন বলেন  ৩ বছর আগে স্থানীয় বাজার থেকে ফ্রিজিয়ান জাতের গরুটি ক্রয় করেন । শখের গরুটি যত্ন সহকারে নিঃসন্তানের মত লালনপালন করছেন তিনি। শুধু খড়, খৈল, ভুসি, ভুট্টা,গোল আলু, ঘাসসহ দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন ‘কালো মানিক’কে। মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ করেনন...

মায়ানীতে হাঁস নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে

Uncategorized
নিজস্ব প্রতিনিধি :-মীরসরাইয়ের ১৩ নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে হাঁস নিয়ে কথা কাটাকাটি জেরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত ব্যক্তি উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহম্মদের ছেলে ফজলুল করিম(৭০) উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে(৬ মে) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে নিহতের ভাই বজলুল করিম জানান। খোঁজ নিয়ে জানা যায়,পাশের বাড়ির ফয়েজ উল্লাহ'র ছেলে মো. জাকারিয়া জাহেদ ফজলুল করিমের হাঁস চুরি নিয়ে যায়। বৃদ্ধ ফজলুল করিম জাকারিয়া জাহেদকে হাঁস চুরির কথা জিজ্ঞেস করাতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। এক পর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুই দিন আগে জাকারিয়া জাহেদ আমার ভাইয়ের ৪/৫ টি হা...
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার ঘোষণা মিয়ানমারের।

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার ঘোষণা মিয়ানমারের।

Uncategorized, অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত করেছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। এর মধ্যে ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য ছবি ও নাম যাচাই করা বাকি রয়েছে...
ঈদুল ফিতরে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন।

ঈদুল ফিতরে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন।

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন ঈদুল ফিতরের দিন সকালে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ৩০ মার্চ সোমবার সকালে ঈদের নামাজ শেষ করে নিজ বাড়িতে দলীয় নেতৃবৃন্দের সাথে ও পরিবারের সবার সাথে শুভেচ্ছা বিনিময় ও খোঁজ খবর নেন। এই সময় উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপির, যুবদল,ছাত্রদল, কৃষকদল,স্বেচ্ছাসেবকদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।...
সীতাকুণ্ড চন্দ্রনাথধামের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা সম্পন্ন। 

সীতাকুণ্ড চন্দ্রনাথধামের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা সম্পন্ন। 

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, সীতাকুন্ড, স্লাইড
হারাধন চক্রবর্তী-  সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে পাঁচশ বছরের প্রাচীন শিবচতুর্দশী মেলা প্রতিবছরের ন্যায় এবারও সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা শুরু হয়েছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) শিবচতুর্দশী মেলার শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ ফখরুল ইসলাম।মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মেলা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ।হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সীতা দেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল। এই মন্দিরে প্রতিবছর শিবরাত্রি তথা শিবর্তুদশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে এক বিশাল মেলার আয়োজন হয়। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্র...
সৈদালি গ্রামে আগুন, প্রায় ৭০ লক্ষ টাকার লোকশান।

সৈদালি গ্রামে আগুন, প্রায় ৭০ লক্ষ টাকার লোকশান।

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়, ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী গ্রামের আনোয়ার মাস্টার বাড়িতে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- খোরশেদ আলম দুলাল, বেলাল,হেলাল,জাফর, পিতা আনোয়ার মাস্টার। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান জানায় আমি রাত ৮ টার দিকে এই দিক দিয়ে গাড়ি নিয়ে, যাওয়ার সময় দেখি কোন আগুন নেই ৫ থেকে ১০ মিনিট পর আবার আসি দেখি আগুন জ্বলতেছে আগুনের জন্য রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারিনি রাস্তায় জ্যাম লেগে যায়। ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম দুলাল জানান , আমাদের ঘরে কেউ নাই আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাজারে যায়, আমি দোকানে ছিলাম , লোক জন খবর দেয় আমাদের বাড়ি পুড়ে যাচ্ছে, আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। ঘরের কোন জিনিস বের করতে পারিনি। নগদ টাক...
আসছে রমজানের জন্য মৌসুমী সবজি চাষে ব্যস্ত কৃষক।

আসছে রমজানের জন্য মৌসুমী সবজি চাষে ব্যস্ত কৃষক।

Uncategorized, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সুস্বাস্থ্য, স্লাইড
তাকিবুর রহমান :: শীতকাল প্রায় শেষ, এরি মধ্যে আসছে রমজান। তাই রমজানের চাহিদাকে সামনে রেখে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্থানীয় কৃষক শামসুদ্দিন জানান, তিনি বাধাকপি ও ধনেপাতা চাষে প্রায় ৪৫ হাজার টাকা বিনিয়োগ করলেও এখন পর্যন্ত মাত্র ২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছেন। কিছু ফসল এখনও জমিতে রয়েছে, তবে বর্তমান বাজারদর নিয়ে তিনি উদ্বিগ্ন। অন্যদিকে, কৃষক ফারুক জানান, তার ফুলকপির ফলন ভালো হলেও আগের তুলনায় দাম কম পেয়েছেন। তবে সবজি চাষের গতি থেমে নেই। অনেক জমিতে এখনও বাধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি চাষ হচ্ছে। নতুন ফসল হিসেবে বেগুন, বরবটি, লাউসহ বিভিন্ন সবজি রোপণের কাজ চলছে। প্রখর রোদ উপেক্ষা করে কৃষকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আশায় বুক বেঁধেছেন আগামী দিনের জন্য। তবুও নতুন ফসলের জন্য তারা থেমে নেই, তাদের শ্রম আর স্বপ্ন মিশে আছে জমির প্রত...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ।

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সুস্বাস্থ্য, স্লাইড
  চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফ উদ্দিনের সৌজন্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আবুতোরাব মনু ভূঁইয়া পাড়া দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়। হাজি এন্টারপ্রাইজ এগ্রো এন্ড নার্সারির স্বত্বাধিকারী ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আবুতোরাব জেড ফোর্সের দলনেতা...