সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে আওয়ামীলীগকে পূর্বের চেয়ে শক্তিশালি করতে চাই :: জাহাঙ্গির ভূঞা
নিজস্ব প্রতিবেদক :: সভাপতির পদ নিয়ে এখনো গোলক ধাঁধা রইলে ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থীদের মধ্যে বর্তমানে অনেকটা নিরানব্বই শতাংশই নিশ্চিন্ত যে একে এম জাহাঙ্গির ভূঞাই হচ্ছেন উক্ত পদে আগামীর নৌকার মাঝি। কারন নানামুখি গুঞ্জন ও গ্রীন সিগনালের নানা ম্যাসেজ তাই বলছে গত দু-একদিন ধরে।
আওয়ামীলীগের এই ত্যাগি মুখ জাহাঙ্গির ভূঞা দলের জন্য গত কয়েক যুগ কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নিজ গ্রামের এই প্রিয়ভাজন ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে ত্যাগী মুখ সম্প্রতি খবরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ২০০৫ সালে জোট সরকারের আমলে শান্তিরহাট বাজারে তিনি বিএনপি- জামায়াত কর্তৃক আক্রমনের শিকার হন। এখনো সেদিনের আঘাত তাঁর শরীরে বহমান। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করলে ও ২০০২ সাল থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পরবর্তি থেকে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সম্...







