দুই মেধাবী শিক্ষার্থীর আবেদন আমাদের ‘মা’ কে বাঁচান
নিজস্ব প্রতিনিধি ঃ
বর্ষা রাণী দাশ মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী, পুত্র অপু দাশ মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। ভাইবোনের পড়ার খরচ চালাচ্ছে দরিদ্র খেটেখাওয়া নানা মীরসরাই কলেজ রোডের ধোপা চন্দন । মা’য়ের চিকিৎসার খরচ দিতে পারছে না বলে বাবা ও মাকে সহ ভাই বোনকে রেখে গেছে নানার বাড়িতে। কিশোরী বর্ষা রাণী আর শিশু অপুর কান্না আমাদের মা কি পায়ে ক্যান্সারের জীবানু নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। শুধুমাত্র ৭ লক্ষ টাকার জন্যই আমরা আমাদের একমাত্র হাসি মায়ের আদর থেকে বঞ্চিত হবো ?
এই সমাজে তো অনেক দানশীল মানুষ এখনো আছে। এখনো আছে মানবতার পাশে দাঁড়ানোর সামর্থবান অনেকে। যাঁদের একটু সহানুভূতি, একটু সহযোগিতায় জীবন ফিরে পাবে ক্যান্সার আক্রান্ত সম্পা রাণী জীবন। না হয় থমকে দাড়াবে একটি জীবন একটি পরিবার একটি স্বপ্ন। সম্পা রাণী দাশ মীরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ তালবাড়িয়া গ্রাম...







