শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মীরসরাইয়ের ৫৭ শিক্ষার্থী
মাধ্যমিক পর্যায়ে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী। ছাত্র এবং ছাত্রী বিবেচনায় প্রায় প্রত্যেকের শ্রেণি রোল নম্বর এক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দ্বারা মনোনীত এমন শিক্ষার্থীরাই নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করে ‘অদম্য সেরাদের সেরা’ প্রতিযোগিতায়। মীরসরাই উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য-২০০৫’ এই প্রতিযোগিতার আয়োজন করে। এবার ছিল প্রতিযোগিতার তৃতীয় আসর। শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭জন শিক্ষার্থীকে নিয়ে মীরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে আগামী ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ১ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা চে...







