জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মীরসরাইয়ে যুবদলের সমাবেশ
নিজস্ব প্রতিনিধি ::
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই সদরে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরবর্তীতে যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়।
এসময় মহাসড়কের ঢাকামুখী অংশে মীরসরাই পৌরসদরের ডাকবাংলো থেকে সুফিয়া রোড পর্যন্ত প্রায় আধাঘন্টা গাড়ী চলাচল বন্ধ ছিলো। চট্টগ্রামমুখী লেইনেও গাড়ী চলাচল করেছে অনেকটা ধীরগতিতে। যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন। যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানার সভাপতিত্বে ও এস এম সুমনের পরিচালনা সমাবেশে উপস্থি...







