সীতাকুণ্ডে সূর্যমুখীর হাসিতে দুলছে মাঠ।
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আকাশ দাশ সৈকত::
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর (বৈদ্য পুকুর) গ্রামে সূর্যমুখীর হাসিতে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষীরা।
প্রকৃতির এক অসাধারণ রূপবান উদ্ভিদ সূর্যমুখী। ভোজ্যতেলের সংকটকালে তেলজাতীয় উদ্ভিদ সূযমুখী চাষ এখন দেশের কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কিনেন, কেউ চাষ করেন, আবার কেউ ফুলের সৌন্দর্য দেখতে জমিতে ভীড় করেন। এ জন্য সবাই ফুলের কাছে ছুটে যান। আর এ ফুল যদি হয় শস্য ক্ষেতের সুন্দর হলুদ সূর্যমুখী, তাহলে তো কথাই নেই। এমনই চিত্র দেখা গেল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট্ট গ্রাম পশ্চিম লালানগরের বৈদ্য পুকুর। মাত্র ১৫ শতক জমিতে এই দৃষ্টিনন্দন ফুলের চাষ করেছেন চাষী জাহাঙ্গীর আলম। গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে ইতিমধ্যে ভীড় করছেন গ্রামবাসী ছাড়া ও পাশ্ববর্তী গ্রামের লোকজন।
সূর্যমুখী ফুলের চাষ এই এলাকার ফুল প...







