সংসদ নির্বাচনে মীরসরাই বিএনপি’র থেকে মনোনয়ন চাইবেন ইউছুফ
মীরসরাই প্রতিনিধি ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবেন মনিরুল ইসলাম ইউসুফ। তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনি দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান। ২০ ডিসেম্বর (বুধবার) মীরসরাই সদরের পার্কইন রেষ্টুরেন্টে মীরসরাই প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিত ভাবে মনোনয়ন পদপ্রার্থীতার ঘোষনা দেন তিনি। এসময় তিনি মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মনিরুল ইসলাম ইউসুফ সাংবাদিকদের বলেন বলেন, ‘ দীর্ঘ ১০ বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বিগত নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে দুলের সুখে দুখে সকালের পাশে আছি। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষে ও এবার এলাকার উন্নয়নের স্বার্থে এবার বিএনপি থেকে সংসদ সদস্য মনোনয়ন পদপ্রার্থী। তিনি বলেন বিএনপিতে পুরো...






