রাঙ্গুনিয়ায় সাহিত্য ও সামাজিক সংগঠন ‘সংকল্প’ এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় যাত্রা শুরু করেছে সৃজনশীল সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সংকল্প’। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অদ্য ৮ মে ২০২৬ খ্রী. রোজ শুক্রবার প্রাণবন্ত বিকেলে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা থেকে জন্ম নেয় এই সংগঠন।
বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক আকাশ আহমেদের সভাপতিত্বে এই সাহিত্য আড্ডায় আরো উপস্থিত ছিলেন কবি পারভীন আক্তার, প্রাবন্ধিক খালেদ নিজাম, বাচিক শিল্পী রহিম উদ্দিন সিকদার, কবি আলী আজগর, কবি জাহেদুর রহমান, কবি রেজাউল ইসলাম, কবি মো: মাসুদ, কবি নাছিমা আক্তার শিল্পী, কবি হাফসা আক্তার, সাহিত্যানুরাগী মো: ইমরান হোসাইন, প্রাবন্ধিক মুহাম্মদ জামাল উদ্দিন, রেহনুমা কবির, আফিফা, আকসা, শোয়েবা প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে কবি ও শিক্ষক পারভীন আকতারকে সভাপতি ও কবি ও শিক্ষক রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।...







