পিকআপ চাপায় শিশু আহত, মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি দোকানে আহত ৪
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন ৫ জন। গতকাল (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় লরি চট্ট-মেট্রো ঢ- ৮১০৬৪১ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশের দোকানে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ভেঙ্গে দোকান কর্মচারীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- মেজবা ষ্টোর, মফিজুল ইসলাম ট্রেডার্স, শয়ন সেলুন। আহতরা হলেন মেজবাউল আলম (২০), শয়ন (২১), যুবরাজ নাথ (৪৮)। মফিজুল ইসলাম ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান।
অপরদিকে দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদামতলী এলাকায় পিক-আপ ভ্যান চাপায় রাকিব হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি মীরসরাইয়ের খৈয়াছরার মধ্যম আমবাড়ীয়া গ্রামে বলে ...
