মেধাশূণ্য জাতি কখনো মাথাউঁচু করে দাড়াতে পারেনা তাই ছাত্র-ছাত্রীদের মেধাবী ও মনোযোগী হতে হবে – গৃহায়ন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ মেধাশূণ্য জাতি কখনো মাথাউঁচু করে দাড়াতে পারেনা। কখনো মেধাশূণ্য জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। যে জাতির মেধা আছে তাদেরকে বিশ্ব কোনদিন ধাবাইতে পারবেনা। মেধার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে এবং মেধাবী হবে । ২৭ জানুয়ারি (শুক্রবার) সকালে সাড়ে ১১টায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। ইতোমধ্যে বিশ্বব্যাংক বলেছে আমরা নি¤œ মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি। ২০৪১ সালে আমরা উন্নত বিশ্বের তালিকায় পৌঁছে যাবো। ওই সময়ের বাংলাদেশ হবে শিক্ষিতদের বাংলাদেশ। ওই সময় কেউ কর্মহীন থাকবেনা।’
শফিউল আলম-খুরশিদা খানম ফাউন্ডেশন পরিচালিত ‘শফিউল আলম আদর্শ উচ...
