জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে নাসায় কর্মরত বাংলাদেশি রুবাব খান
খবরিকা ডেস্ক: সূর্যের চেয়ে কয়েক শ’ গুণ বড় পাঁচটি জোড়া নক্ষত্র আবিষ্কার করে জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে নাসার এক দল বিজ্ঞানী। আর এই বিজ্ঞানী দলের নেতৃত্বে আছেন নাসায় কর্মরত তরুণ বাংলাদেশি ড. রুবাব খান (২৯)।
যুক্তরাষ্ট্রেই উচ্চতর পড়াশোনা সম্পন্ন করে ড. রুবাব খান কাজ শুরু করেন নাসায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইটের একদল গবেষক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরেই ড. রুবাব খানের নেতৃত্বাধীন বিজ্ঞানী দল মহাবিশ্বের বিভিন্ন স্থানে ‘ইটা কারিনে’র মতো নক্ষত্র ব্যবস্থার খোঁজে অনুসন্ধান চালাচ্ছিলেন। নাসার স্পিটলার ও হাবল টেলিস্কোপের তথ্য নিয়ে গবেষণা করেন তাঁরা। শেষমেশ খোঁজ মেলে ইটা কারিনের মতো জোড়া নক্ষত্রের। তবে একটি-দুটি নয়, পাঁচ জোড়া নক্ষত্রের খোঁজ পান রুবাবের দল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সো...
