বারইয়ারহাটে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট
নিজস্ব প্রতিনিধিঃ বারইয়ারহাটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট করেছে দর্বৃত্তরা। শুক্রবার (৪ মে) রাত ৯ টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড়ের পাশে টু ষ্টার কমপ্লেক্সের ২য় তলায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূক্তভোগী মোঃ সাইফুদ্দিন রানা জানান, আমি ও তৌহিদুল ইসলাম বারইয়ারহাটে টু ষ্টার কমপ্লেক্সের ২য় তলায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে রয়েছি। শুক্রবারয়েছে। রাতে আমাদের সাথে আরো দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরুল আবছার ছিলো। রাত আনুমানিক ৯টার সময় আবছার নাস্তা করার জন্য নিচে গেলে বাসার দরজা খোলা থাকে। এসময় দুইজন লোক বাসায় ঢুকে। কিছু বুঝে উঠার আগেই চাইনিজ কুড়াল ও একটি পিস্তল বের করে আমাদের জিম্মী করে ফেলে। এসময় তার আবছারের ব্যবহৃত একটি লেপটপ, আমাদের ৫টি মোবাইল সেট, নগদ দেড় হাজার টাকা ও মানিব্যাগ সহ মুল্যবান কাগজপত্র নিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ ...






