বারইয়ারহাটে র্যাবের অভিযানে ৭৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২
নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৩৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের কাঁশবন হোটেলের সামনে ঢাকাগামী চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশী করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো বরগুনা জেলার তালতলি উপজেলার গান্ডামারা গ্রামের মোঃ আব্দুর রবের পুত্র মোঃ বেলাল হোসেন (৩৭) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা গ্রামের মৃত সেলিম মিয়ার পুত্র মোঃ সোহেল (২৮)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা হতে ঢাকার দিকে আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মহাসড়কের বারইয়ারহাট বাজারে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন ...






