মীরসরাইয়ে বিএনপির গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পবিত্র মাহে রমজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপাসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) উপজেলার ৯নং মীরসরাই ইউনিয়নের অর্ন্তগত মিঠাছড়া স্কুল মাঠে এ গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ৮, ৯, ১০ নং ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা বিএনপি। এতে ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে, ৯ মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা জাহেদুল ইসলাম ভূঁইয়া আরিফ এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আমিন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে ...







