Friday, September 11Welcome khabarica24 Online

সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ- আগামীকাল সৌদিতে ঈদ

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

চাঁদ দেখার এ তথ্য ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশে আগামীকাল রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে, তা এ সভা থেকেই জানানো হবে।