মীরসরাইয়ে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ-৩
নিজস্ব প্রতিবেদক :মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের গাংচিল ফিলিং স্টেশনের মালিকের অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের গুলিতে তিনজন গুলীবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের মিঠাছরা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের হলি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছরা বাজারস্থ পূর্বালী ব্যাংক মিঠাছরা শাখার নিচে উক্ত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা ও ঘটনার সময় গুলির হাত থেকে বেঁচে যাওয়া গাংচিলের হিসাব রক্ষক শংকর চন্দ্র নাথ জানান, সকাল সাড়ে এগারটায় আমাদের ৩টি ফিলিং ষ্টেশানের সাপ্তাহিক জমা দেবার জন্য দুটি ব্যাগে ১ কোটি টাকা নিয়ে ব্যাংকের সামনে প্রাইভেট কার নং চট্টমেট্রো গ ১১- ৪৩০১ থেকে নামতেই কয়েকজন কালো মুখোশধারী যুবক তাদের উপর্যুপরী গুলী করে ১টি টাকার ব্যাগ নিয়ে চলে যায়। তবে আরেকটি ব্যাগ নিতে পারেনি ছিনতাইকারীরা। ছিনিয়ে ন...




